Logo
Logo
×

Advertisement

বিনোদন

২ দিনে মাইলফলক ‘ভালো আছো তো?’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

২ দিনে মাইলফলক ‘ভালো আছো তো?’

জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। ছবি-সংগৃহীত

Advertisement

দুই দিনে এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে ‘ভালো আছো তো?’ নাটকটি দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। 

‘ভালো আছো তো?’ নাটকের মাধ্যমে ফের আলোচনায় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা জুটি। এই নাটকটি ইউটিউবে প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই দর্শকসংখ্যা ছাড়িয়েছে এক কোটি।

 নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা। এর আগে ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকেও একসঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তারা।

  প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ইউটিউবে দর্শকদের মন্তব্যেও দেখা যাচ্ছে ইতিবাচক প্রতিক্রিয়া। গল্পের শুরুতেই চমক, ঘটনার ধীরে ধীরে গভীরতা পাওয়া, স্বাভাবিক সংলাপ এবং আবেগনির্ভর উপস্থাপন নাটকটিকে দর্শকের কাছে আকর্ষণীয় করে তুলেছে। 

নাটকটি প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন জানিয়েছেন, নিজের পছন্দ ও ভাবনার সঙ্গে মিল রেখে কাজ করতে পারা এবং সেই কাজের স্বীকৃতি পাওয়া তার কাছে আনন্দের। এই অর্জনকে নিজের একার নয়, বরং প্রযোজক, অভিনয়শিল্পী, দর্শক ও পুরো দলের সম্মিলিত সাফল্য হিসেবে দেখছেন তিনি।

 প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পুর মতে, দর্শকের চাহিদা বিবেচনায় রেখে মানসম্মত ও রুচিশীল কাজ তৈরির চেষ্টা করে সিএমভি। ‘ভালো আছো তো?’ নাটকের সাফল্য ভবিষ্যতের কাজের জন্যও অনুপ্রেরণা জোগাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতা সুজাত শিমুল

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতা সুজাত শিমুল

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মঞ্চে পূর্ণিমা, পাশে কাঁদল ভক্ত

মঞ্চে পূর্ণিমা, পাশে কাঁদল ভক্ত

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে?

পরীমনিকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছেন, ব্যক্তিটি কে?

চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান মারা গেছেন

চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান মারা গেছেন

আরও পড়ুন

২ দিনে মাইলফলক ‘ভালো আছো তো?’

২ দিনে মাইলফলক ‘ভালো আছো তো?’

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের

মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের

সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে

সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম