Logo
Logo
×

Advertisement

বিনোদন

মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের

Advertisement

সিনেমার গানে সুরের মূর্ছনা ছড়িয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান। তবে ক্যারিয়ারের শুরুর দিকে দর্শকের সামনে মঞ্চে গান পরিবেশন করা তার জন্য ছিল বেশ কঠিন। মঞ্চে উঠলেই তীব্র ভয় কাজ করত তার মনে। এমনকি সেই অনুভূতিকে মৃত্যুর মুখোমুখি হওয়ার সঙ্গে তুলনা করেছেন এই সংগীত তারকা।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মঞ্চে সংগীত পরিবেশনের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন রহমান। তিনি জানান, একসময় মঞ্চে দাঁড়ানোই তার কাছে ভীতিকর অভিজ্ঞতা ছিল। দর্শকের সামনে পারফর্ম করার সময় এমন ভয় পেতেন যে মনে হতো, যেন মৃত্যুকে সামনে থেকে দেখছেন।

১৯৯৬ সালে মালয়েশিয়ায় প্রথমবার সরাসরি দর্শকের সামনে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তার লাইভ পারফরম্যান্সের যাত্রা শুরু হয়। এরপর কেটে গেছে প্রায় তিন দশক। সেই সময়ের ভীতি কাটিয়ে এখন তিনি যুক্তরাষ্ট্রে সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে পরিবেশনা থেকে শুরু করে ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর মতো বড় আয়োজনেও অংশ নিচ্ছেন।

নিজের দীর্ঘ সংগীতযাত্রা প্রসঙ্গে রহমান বলেন, মালয়েশিয়ায় প্রথম পারফরম্যান্সের পর ৩০ বছরে তার কাজের পরিধি অনেক বেড়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে দর্শকদের সামনে নিজের সংগীত তুলে ধরছেন তিনি।

তবে সিনেমার জন্য স্টুডিওতে তৈরি করা সুর মঞ্চে পরিবেশনের উপযোগী করে তোলা সহজ ছিল না। রহমানের সংগীতের স্বতন্ত্র ধরন এবং সুরের বৈশিষ্ট্যের কারণে মঞ্চে সেগুলো যথাযথভাবে উপস্থাপন করতে শিল্পীদের বাড়তি সময় ও প্রচেষ্টা প্রয়োজন হতো।

রহমানের ভাষ্য, তার সংগীতের ধরন অন্যদের তুলনায় আলাদা হওয়ায় মঞ্চে তা নিজেদের মতো করে পরিবেশন করা শিল্পীদের জন্য চ্যালেঞ্জিং ছিল। তাই এমন সংগীতশিল্পী খুঁজে পেতে সময় লেগেছে, যারা মূল সুরের সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে তাতে নতুন মাত্রা যোগ করতে পারবেন। দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি সংগীত যেন মঞ্চে পরিবেশনের সময় তার স্বকীয়তা না হারায়, সেটিও ছিল তার কাছে গুরুত্বপূর্ণ।

এদিকে ‘ওয়ান্ডারমেন্ট ট্যুর’-এর অংশ হিসেবে ভারতের মুম্বাই ও দিল্লিতে পারফর্ম করার কথা রয়েছে রহমানের। আগামী ১ নভেম্বর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেন এবং ২১ নভেম্বর দিল্লির ব্যাকইয়ার্ড স্পোর্টস ক্লাবে সংগীত পরিবেশন করবেন তিনি। তিন ঘণ্টার এই আয়োজনে দর্শকেরা নব্বইয়ের দশকের জনপ্রিয় সুরের পাশাপাশি তার সাম্প্রতিক সময়ের সংগীতও উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, রহমানের আসন্ন কাজের তালিকায় রয়েছে বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’। এই ছবিতে প্রথমবারের মতো হলিউডের খ্যাতনামা সুরকার হ্যান্স জিমারের সঙ্গে কাজ করেছেন তিনি। আগামী ৫ নভেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এ আর রহমানকে অতিথি করায় কপিল শর্মাকে তোপ বিজেপি নেতার

এ আর রহমানকে অতিথি করায় কপিল শর্মাকে তোপ বিজেপি নেতার

এ আর রহমান কেন ডাক পেলেন মেলানিয়ার প্রিমিয়ারে

এ আর রহমান কেন ডাক পেলেন মেলানিয়ার প্রিমিয়ারে

‘এআর রহমান বিশ্বখ্যাত শিল্পী, তার সততাকে আক্রমণ করা কোনোভাবেই ঠিক নয়’

‘এআর রহমান বিশ্বখ্যাত শিল্পী, তার সততাকে আক্রমণ করা কোনোভাবেই ঠিক নয়’

এ আর রহমানের অভিযোগ আজকের ভারতের সত্যিকারের চিত্র: মেহবুবা

এ আর রহমানের অভিযোগ আজকের ভারতের সত্যিকারের চিত্র: মেহবুবা

এআর রহমানকন্যার নেতৃত্বে ব্যান্ড দলের আত্মপ্রকাশ

এআর রহমানকন্যার নেতৃত্বে ব্যান্ড দলের আত্মপ্রকাশ

বিতর্কে জড়ালেন এআর রহমান

বিতর্কে জড়ালেন এআর রহমান

আরও পড়ুন

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন রাশমিকা

মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের

মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের

সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে

সালমানকে হত্যার ছক, নজরদারিতে আমির-অমিতাভ-অক্ষয়—শেষে হামলা টাইগারের গাড়িতে

টাইগার শ্রফের ওপর হামলার মূলহোতা গ্রেফতার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

টাইগার শ্রফের ওপর হামলার মূলহোতা গ্রেফতার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম