Logo
Logo
×

Advertisement

বিনোদন

এআর রহমানকন্যার নেতৃত্বে ব্যান্ড দলের আত্মপ্রকাশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

এআর রহমানকন্যার নেতৃত্বে ব্যান্ড দলের আত্মপ্রকাশ

ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের সংগীতাঙ্গনের কিংবদন্তি সংগীতপরিচালক, সুরকার ও সংগীতশিল্পী অস্কারজয়ী এআর রহমান সম্প্রতি একটি নারী ব্যান্ড দলের ঘোষণা দিয়েছেন। যার নাম রাখা হয়েছে ‘রুহ-ই-নুর’। এর বাংলা অর্থ— ‘আত্মার আলো’। বিশেষ এই গানের দলটির সব সদস্যই নারী। আর এই ব্যান্ডের নেতৃত্বে আছেন এআর রহমানের মেয়ে খাতিজা রহমান।

মেয়ে খাতিজা রহমানের আলাদা একটি পরিচয় সত্তা রয়েছে। তিনি অনেক আগে থেকেই বেশ পরিচিত একজন গায়িকা, সুরকার ও সংগীত প্রযোজক হিসাবে। খাতিজার নিজস্ব সংগীত প্রতিষ্ঠান ‘কেএম মিউজিক’-এর ব্যানারে গঠিত এ ব্যান্ডের প্রকল্পপ্রধান কানিকা উরস।

এই ব্যান্ডে খাতিজা রহমান ছাড়াও রয়েছেন আরও পাঁচ গায়িকা। তারা হলেন— পূজা তিওয়ারি, সানা আজিজ, শাওনি, আমিনা রফিক ও শিফা রুবি। আগামী ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে তানভীর উৎসবে প্রথমবারের মতো মঞ্চে উঠবেন এই ব্যান্ডের নারীরা।

এ নতুন উদ্যোগ নিয়ে এআর রহমান বলেন, 'রুহ-ই-নুর' শুধু একটি ব্যান্ড নয়, এটি এমন এক আলো, যা হৃদয়ের সঙ্গে হৃদয়কে যুক্ত করবে। প্রতিটি নারী সদস্য আধুনিক সংগীতশিল্পীর আত্মবিশ্বাস বহন করে। তাদের সম্মিলিত কণ্ঠ একাধারে নির্মল, শক্তিশালী, শিকড়সঞ্জাত ও ভবিষ্যৎমুখী।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের

মঞ্চে উঠলেই কেন মৃত্যুভয় কাজ করত এ আর রহমানের

এ আর রহমানকে অতিথি করায় কপিল শর্মাকে তোপ বিজেপি নেতার

এ আর রহমানকে অতিথি করায় কপিল শর্মাকে তোপ বিজেপি নেতার

এ আর রহমান কেন ডাক পেলেন মেলানিয়ার প্রিমিয়ারে

এ আর রহমান কেন ডাক পেলেন মেলানিয়ার প্রিমিয়ারে

‘এআর রহমান বিশ্বখ্যাত শিল্পী, তার সততাকে আক্রমণ করা কোনোভাবেই ঠিক নয়’

‘এআর রহমান বিশ্বখ্যাত শিল্পী, তার সততাকে আক্রমণ করা কোনোভাবেই ঠিক নয়’

এ আর রহমানের অভিযোগ আজকের ভারতের সত্যিকারের চিত্র: মেহবুবা

এ আর রহমানের অভিযোগ আজকের ভারতের সত্যিকারের চিত্র: মেহবুবা

বিতর্কে জড়ালেন এআর রহমান

বিতর্কে জড়ালেন এআর রহমান

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম