Logo
Logo
×
   

Advertisement

বলিউড

এ আর রহমানের অভিযোগ আজকের ভারতের সত্যিকারের চিত্র: মেহবুবা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

এ আর রহমানের অভিযোগ আজকের ভারতের সত্যিকারের চিত্র: মেহবুবা

ফাইল ছবি

Advertisement

অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এআর রহমান নিজের কাজ কমার পেছনে ধর্মীয় বিভাজন রাজনীতির প্রভাবকে দায়ী করে মন্তব্য করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচিত-সমালোচিত হন। বলিউডের একাধিক তারকা এর প্রতিবাদ ও সমালোচনা করেছেন। এমনকি রাজনৈতিক মহলেও তুমুল বিতর্ক সৃষ্টি হয়। এবার এআর রহমানের পাশে দাঁড়ালেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। রহমান যে অভিযোগ এনেছেন সেটাই আজকের ভারতের একেবারে সত্য ছবি বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে সহমত পোষণ করেননি জাভেদ আখতার। তিনি রহমানের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, কাজ কমে যাওয়ার বিষয়ের জন্য কোনো সামাজিক বা সাম্প্রদায়িক কারণ আছে বলে আমি মনে করি না। আসলে আমার মনে হয় অনেকেই তাকে অনেক ছোট প্রজেক্টে কাজের প্রস্তাব দিতে সংকোচ করেন। হেভিওয়েট শিল্পী রাজি হবেন কিনা, সেই নিয়ে দ্বিধা থেকেই হয়তো যোগাযোগ করেননি। তবে এর নেপথ্যে সাম্প্রদায়িক কোনো কারণ নেই বলে জানান জাভেদ আখতার।

জাভেদ আখতারের মন্তব্যকেও একহাত নিয়েছেন মেহবুবা মুফতি। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেনভারতের মুসলিমদের অবস্থার বিরোধিতা করছেন জাভেদ আখতার। তার স্ত্রী শাবানা আজমিকে পর্যন্ত বাসস্থান দেওয়া হয়নি কেবল মুসলিম হওয়ার কারণে। বলিউড সবসময় ভারতেরই একটা ছবি তুলে ধরে। ভারতের সমাজে যা ঘটে, সেগুলো বলিউডের অভ্যন্তরেও ঘটে থাকে। সেই অভিজ্ঞতাগুলো মুছে ফেলার চেষ্টা করলেও বর্তমান ভারতের সত্যি ছবিটা মিথ্যে হয়ে যায় না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমান দাবি করে বলেন, গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে। যদিও বিষয়টি মুখের ওপর আমাকে কেউ বলেননি, তবে কানাঘুষা এসব কথা আমার কাছে এসেছে।

এ অস্কারজয়ী সুরকার আরও বলেন, আন্তরিকতা দিয়েও যদি কাজ না আসে, আমি আবার কারও কাছে গিয়ে নিজের তদবির করতে পারি না। কারও অফিসে গিয়ে বসে থাকতে পারব না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম