মঞ্চে পূর্ণিমা, পাশে কাঁদল ভক্ত
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুয়াকাটার সমুদ্রসৈকতকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে বিচ কার্নিভাল নামে একটি অনুষ্ঠান। এতে অংশ নিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা উপহার দিলেন এ নায়িকা। মঞ্চে উপস্থাপনাকালে হুট করেই দর্শকসারি থেকে আরিফা নামের এক নারীকে মঞ্চে ডেকে নেন তিনি। প্রিয় তারকাকে চোখের সামনে দেখে এবং তার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে অভিভূত হয়ে পড়েন সেই ভক্ত। মঞ্চে উঠে আবেগাপ্লুত আরিফা নিজেকে ‘অতীব সাধারণ মেয়ে’ বলে উল্লেখ করলে পূর্ণিমা বলেন, ‘আপনিও সাধারণ, আমিও সাধারণ। আপনাদের মতো সাধারণ দর্শকদের ভালোবাসাতেই আজকে আমি এ পর্যন্ত আসতে পেরেছি’। একপর্যায়ে দুজনে মিলে সুর মেলান জনপ্রিয় গান ‘দুজন দুজনারে প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায়’-তে। এ সময় ভক্তের সাবলীল ও মিষ্টি গায়কীর ভূয়সী প্রশংসা করেন পূর্ণিমা। কথা প্রসঙ্গে মঞ্চেই আরিফা জানান, তার স্বামী ‘সানি খান’ বর্তমানে প্রবাসী। স্বামীর নাম শুনে হালকা রসিকতায় পূর্ণিমা বলেন, এটি ঢালিউডের দুই জনপ্রিয় নায়ক ওমর সানি ও শাকিব খানের নামের যেন এক চমৎকার সংমিশ্রণ! তবে আনন্দঘন মুহূর্তটি নিমেষেই আবেগঘন হয়ে ওঠে, যখন দীর্ঘদিন ধরে দূরে থাকা স্বামীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে মঞ্চেই কেঁদে ফেলেন সেই নারী দর্শক । বিরহের এই স্পর্শকাতর মুহূর্তে পূর্ণিমা তাকে সান্তনা দেন এবং তার প্রবাসী স্বামী ও পরিবারের সবার জন্য শুভকামনা জানিয়ে দোয়া করেন।
