নতুন গানের অপেক্ষায় পূর্ণতা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কাভার গান করেই পরিচিতি পেয়েছেন বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী সামসুন নাহার পূর্ণতা। মূলত কাভার গান করতেই তিনি বেশ পছন্দ করেন। এর কারণ হিসাবে জানিয়েছেন, এসব গান শুনে তার প্রজন্মের শ্রোতারা পুরোনা দিনের আবহে বর্তমানে সৃষ্ট গানে মনোনিবেশ করবেন। তবে মৌলিক গানও কণ্ঠে তুলেছেন এ সংগীতশিল্পী। তার প্রথম মৌলিক গান ‘সারা রাত নির্ঘুম’। এটি ‘মন অবরোধ’ নামে একটি নাটকে ব্যবহৃত হয়। এ ছাড়া প্রকাশ হয়েছে তার কণ্ঠে মৌলিক গান ‘ঝিঁঙে ফুল’, ‘বিয়ের ফুল’ (মায়াবিনী-নাটকের গান), ‘মন দিয়েছি যারে’, ‘শুধু জানি’, ‘আয়োজন’। শিল্পী জানিয়েছেন, আরও দুটি নতুন গান আছে প্রকাশের অপেক্ষায়। এগুলোর শিরোনাম কফির কাপে চুমুক’ ও ‘জানি ভালোবাসিস’। দুটি গানই লিখেছেন তার মা। সংগীতায়োজন করেছেন আদিব কবির। গান নিয়ে নিজের স্বপ্ন প্রসঙ্গে পূর্ণতা বলেন, ‘আমি যেমন পুরোনো দিনের গান শুনি, পুরোনো দিনের গান কাভার করি, পুরোনো দিনের গানের আবহে নতুন গান করার চেষ্টা করি-এটি মূলত এসব গানের প্রতি বতর্মান প্রজন্মের শ্রোতাদের মনোযোগটা বাড়ানোর জন্য। অর্থাৎ গান শোনার ক্ষেত্রে তাদের রুচিটা পরিবর্তন করাতে চাই। তাতে আমার মনে হয় যে এ প্রজন্মের শ্রোতারা যদি এমন গানের দিকে মনোযোগী হয় তাহলে আগের মতো আরও সুন্দর গানের সৃষ্টি হবে।’ এদিকে নিয়মিত স্টেজ শো-ও করেন বলে জানিয়েছেন এ সংগীতশল্পী।
