Logo
Logo
×

Advertisement

আনন্দ নগর

টুকরো খবর

চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশের হেভি মেটাল সংগীতের জনপ্রিয় গিটারিস্ট সালেহ হাসান অনি হাসান। ক্যারিয়ারের তুঙ্গে থাকার সময় এক চীনা নারীর প্রেমে পড়েন ওয়ারফেজের এই লিড গিটারিস্ট। সেই ভালোবাসার টানেই দেশ ছেড়ে পাড়ি জমান চীনে। ব্যস্ততম সময়েই চীনা ওই নারীর সঙ্গে সম্পর্কে জড়ান অনি। পরে সেখানে গিয়ে নতুন জীবন শুরু করেন। চীনের সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন, জীবনসঙ্গীর পরিবারের সঙ্গেও গড়ে তুলেছেন গভীর বন্ধন। সেই জীবনের ঝলক তিনি তুলে ধরেছেন নিজের ভ­গেও। তবে প্রবাসে থাকার কারণে দেশে নিয়মিত থাকা কিংবা কনসার্ট করা তার পক্ষে সম্ভব হয় না বলে জানিয়েছেন এ গিটারিস্ট। বছরে একবারই দেশে ফেরার সুযোগ মেলে। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত ‘রক এন রিদম ৫’ নামে একটি কনসার্টে দীর্ঘ ১২ বছর পর আবারও ওয়ারফেজের সঙ্গে মঞ্চে ওঠেন অনি। সেই পুনর্মিলন হাজারো দর্শককে আবেগে ভাসিয়েছেন জনপ্রিয় এ গিটারিস্ট। অনি বলেন, ‘প্রবাসে থাকলেও ভক্তদের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়নি।’ দেশে ফিরে হাজারো দর্শকের সামনে মঞ্চে মেটাল পরিবেশনাকে তিনি পৃথিবীর সেরা অনুভূতিগুলোর একটি মনে করেন। এত বছর দূরে থাকার পরও মানুষ তাকে মনে রেখেছে, এটিকে জীবনের বড় আশীর্বাদ বলে মানেন এ যন্ত্রশিল্পী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিয়ে নিয়ে বিরক্ত সাফা কবির

বিয়ে নিয়ে বিরক্ত সাফা কবির

মঞ্চে ব্যস্ত প্রীতি

মঞ্চে ব্যস্ত প্রীতি

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

টুকরো খবর চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম