মঞ্চে ব্যস্ত প্রীতি
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত দেড় বছর ধরে টেলিভিশন বা সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না অভিনেত্রী সানজিদা প্রীতিকে। তবে এসময় বসে নেই তিনি। নিয়মিত মঞ্চনাটকে অভিনয় করছেন নাট্যদল প্রাচ্যনাটের হয়ে। অভিনেত্রী জানান, বছরের পর বছর একই চরিত্রে অভিনয় করেও মঞ্চে নতুন স্তর খুঁজে পাওয়া যায়। অভিনয়ের স্বাধীনতাও সবচেয়ে বেশি মঞ্চেই। তাই এ মাধ্যমকেই আপাতত প্রাধান্য দিচ্ছেন দিনি। প্রীতি জানান, ২০২৩ সালে প্রাচ্যনাটের ব্যানারে রবীন্দ্রনাথের ‘অচলায়তন’ ও মহেশ দত্তানির ‘আগুনযাত্রা’, পরপর দুটি নতুন প্রযোজনা নামিয়েছেন তারা। গত দুবছর এ দুটি নাটক নিয়ে প্রায় প্রতি মাসেই মঞ্চে উঠতে হয়েছে। এর বাইরে দলের অন্যান্য নাটকের নিয়মিত মঞ্চায়ন এবং পথনাটকের কাজও চলছে। পর্দার কাজ কমিয়ে দেওয়ার কারণ হিসাবে প্রীতি জানিয়েছেন, এই দেড় বছরে এমন কোনো চিত্রনাট্য তার কাছে আসেনি, যা পড়ে মনে হয়েছে ‘এটা না করলে জীবন বৃথা’। চরিত্র বাছাইয়ে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিত্রনাট্য, তারপর চরিত্র। এই বিরতিকে তিনি ফাঁকা সময় মনে করেন না। তার মতে, অভিনেতার কাজই অপেক্ষা করা, আর সেই অপেক্ষাও একটি প্রক্রিয়া। ওটিটিতে প্রীতির প্রথম কাজ ‘তাকদীর’, আর প্রথম চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’। এরপর মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ‘১৯৭১ সেইসব দিন’-এও কাজ করেছেন। এর মধ্যে ‘তাকদীর’ ওটিটিতে বেশি সাড়া ফেলেছিল বলে মনে করেন তিনি।
