Logo
Logo
×

Advertisement

বিনোদন

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

তানজিন নাহার তিশা।

Advertisement

অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)–এর দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদন মঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি আবেদন করেন। আদালত শুনানি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে আবেদনটি মঞ্জুর করেন।

মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী, বাদী একজন ফ্যাশন ডিজাইনার। গুলশানের ১২৭ নম্বর সড়কে তার একটি ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে। বিভিন্ন ফ্যাশন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেওয়ার সূত্রে তিশার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা তার সাবেক চালকের মাধ্যমে বাদীর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।

তবে গত বছরের ১০ মে দাখিল করা পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগের পক্ষে বাদী কোনো দালিলিক প্রমাণ দিতে পারেননি। তদন্তে তিশার বক্তব্যও নেওয়া হয়। তিশা জানান, তার সাবেক চালক শাড়িটি ফেরত না দিয়ে চাকরি ছেড়ে চলে যান। পরে তিনি ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান। নথি অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ শাড়িটি পাঠানো হয়।

পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা অভিযোগের পক্ষে অপরাধ প্রমাণিত হয়নি বলে মত দেন। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি আবেদনের পর আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী

আমরা জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী

হলিউডের শুটিং নিয়ে বাড়ছে উদ্বেগ

ফ্রান্সে সরকারবিরোধী আন্দোলন হলিউডের শুটিং নিয়ে বাড়ছে উদ্বেগ

সহসাই হচ্ছে না তিশার অভিষেক

সহসাই হচ্ছে না তিশার অভিষেক

পাকিস্তানি সিরিয়ালের আবু বকরকে নিয়ে দর্শকদের এত কৌতূহল কেন?

পাকিস্তানি সিরিয়ালের আবু বকরকে নিয়ে দর্শকদের এত কৌতূহল কেন?

যে কারণে কুসুম সিকদারকে ‘পুটলি’ ডাকতেন প্রসেনজিৎ

যে কারণে কুসুম সিকদারকে ‘পুটলি’ ডাকতেন প্রসেনজিৎ

আরও পড়ুন

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

পরীমনির জন্মদিনে স্নেহের আলিঙ্গন ওমর সানীর

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

ওরাই আমার পরিবারকে নোংরা ভাষায় আক্রমণ করেন: কৃতি শ্যানন

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

‘মনে হতো মৃত্যুকে দেখছি’, মঞ্চে কেন এত ভয় পেতেন এ আর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম