Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ছয় দিনে কত আয় করল মোশাররফ-সাবিলার ‘বনলতা এক্সপ্রেস’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

ছয় দিনে কত আয় করল মোশাররফ-সাবিলার ‘বনলতা এক্সপ্রেস’

ছবি: সংগৃহীত

Advertisement

গেল ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় পাঁচটি সিনেমা। এই সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচিত নাম তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ব্যাপক সমাগম ধরে রেখেছে ছবিটি।

দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও জমজমাট ব্যবসা করছে এটি। মাত্র চার দিনেই ছবিটি ১ কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে বলে জানা যায়।

বিএমআর (বাংলাদেশ মুভি রেটিং)-এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনেও সিনেমাটি তার আয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। এদিন সিনেমাটি ২২.৩৩ লাখ টাকা আয় করেছে, যার ফলে ছয় দিন শেষে মাল্টিপ্লেক্স থেকে এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১.৪৪ কোটি টাকায়।

প্রথম দিনে ১৮.৫৪ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করে দ্বিতীয় দিনে ২২.২৬ লাখ এবং তৃতীয় দিনে ২৮.৮৯ লাখ টাকা আয় করে ‘বনলতা এক্সপ্রেস’। এরপর চতুর্থ দিনে ২৮.১৮ লাখ এবং পঞ্চম দিনে ২৪.৩৫ লাখ টাকা সংগ্রহের মাধ্যমে এটি বক্স অফিসে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেয়।

ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট ২৯টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ২৫টি শো-ই ছিল হাউজফুল, যা প্রমাণ করে এক অপ্রতিরোধ্য যাত্রায় ছুটছে সিনেমাটি।

নির্মাতা তানিম নূর পরিচালিত এই ছবিটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের পরতে পরতে যাত্রীদের জীবনের নানা বৈচিত্র্যময় দিক ফুটে উঠেছে।

এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, লাবণ্য চৌধুরী, শামীমা নাজনীন প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম