Logo
Logo
×

Advertisement

বিনোদন

মেয়ের যে যুক্তির কাছে হার মেনেছিলেন অভিষেক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ এএম

মেয়ের যে যুক্তির কাছে হার মেনেছিলেন অভিষেক

অভিষেক বচ্চন ও তার মেয়ে আরাধ্য। ছবি: সংগৃহীত

Advertisement

সম্প্রতি লিলি সিং-এর একটি পডকাস্টে অংশ নিয়ে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন তার এবং ঐশ্বরিয়া রাইয়ের সন্তান লালন-পালনের ধরন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। মেয়ে আরাধ্যর বেড়ে ওঠার ক্ষেত্রে তারা কোনো ধরাবাঁধা নিয়মে বিশ্বাসী নন বলে জানান তিনি। একইসঙ্গে মেয়ের অকাট্য যুক্তির কাছে নিজের হার মানার একটি মজার ঘটনাও শেয়ার করেন এই অভিনেতা।

অভিষেক জানান, সন্তানকে মুখে কোনো কিছু শেখানোর চেয়ে নিজেরা তা করে দেখানোকেই বেশি গুরুত্ব দেন তারা। তার মতে, বাবারা অনেক সময় ভালো শিক্ষক হতে পারেন না কারণ তারা আবেগের বশবর্তী হয়ে পড়েন।

অভিষেক স্পষ্ট করেন যে, তাদের পরিবারে কাজগুলো নারী বা পুরুষের নির্দিষ্ট কোনো ছকে বাঁধা নয়। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘এমন নয় যে আমি তাকে আত্মরক্ষা শেখাব আর ঐশ্বরিয়া তাকে সহানুভূতিশীল হতে শেখাবে। ঐশ্বরিয়া নিজের খেয়াল নিজেই রাখতে পারে।’

তারা বিশ্বাস করেন, বাবা-মা হিসেবে তারা যদি সৎ ও দায়িত্বশীল জীবনযাপন করেন, তবে আরাধ্য তাদের দেখেই সেই মূল্যবোধগুলো শিখবে।

অভিষেক মনে করেন, বর্তমান প্রজন্ম তাদের চেয়ে অনেক আলাদা এক পৃথিবীতে বড় হচ্ছে। তাই নিজেদের সময়কার ধ্যান-ধারণা মেয়ের ওপর চাপিয়ে দিতে চান না তারা।

মেয়ের যুক্তির কাছে বাবার হার

সাক্ষাৎকারে অভিষেক আরাধ্যর ছোটবেলার একটি ঘটনার কথাও উল্লেখ করেন। আরাধ্যর ছোটবেলায় টেলিভিশন দেখার সময় অভিষেক তাকে এক গ্লাস পানি এনে দিতে বলেছিলেন। আরাধ্য প্রথমে কিছুটা দ্বিধা করলেও শেষ পর্যন্ত বাবাকে পানি এনে দেয় এবং অভিষেক তাকে ধন্যবাদ জানান।

এর কিছুক্ষণ পর আরাধ্য একইভাবে তার বাবার কাছে এক গ্লাস পানি চায়। তখন অভিষেক তাকে নিজের পানি নিজেকেই নিয়ে নিতে বলেন। তৎক্ষণাৎ আরাধ্য পাল্টা প্রশ্ন করে- বাবা চাইলে যদি সে পানি এনে দিতে পারে, তবে সে চাইলে বাবা কেন এনে দিতে পারবেন না? 

এই প্রশ্নের কোনো উত্তর অভিষেকের কাছে ছিল না। মেয়ের যুক্তির ন্যায্যতা বুঝতে পেরে তিনি সেদিন থেকে ঠিক করেন যে আরাধ্যর সঙ্গে তিনি আর কখনো তর্কে জড়াবেন না।

উল্লেখ্য, বলিউডের প্রভাবশালী দম্পতি অভিষেক-ঐশ্বরিয়া ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ২০১১ সালে তাদের একমাত্র মেয়ে আরাধ্যর জন্ম হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম