Logo
Logo
×

Advertisement

বিনোদন

দেড় হাজার কোটি ছাড়িয়েছে ধুরন্ধর টু’র আয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম

দেড় হাজার কোটি ছাড়িয়েছে ধুরন্ধর টু’র আয়

Advertisement

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর টু’ বক্স অফিসে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। মুক্তির ১৭তম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ১,৫৬৪ কোটি ৩০ লাখ রুপিতে। এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই এটি ১,৬০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।

পরিচালক আদিত্য ধরের এই সিনেমাটি ইতোমধ্যে আয়ের দিক থেকে ‘দাঙ্গাল’, ‘বাহুবলী টু’ ও ‘পুষ্পা টু’-এর মতো সফল চলচ্চিত্রের কাতারে জায়গা করে নিয়েছে। পাশাপাশি ‘ধুরন্ধর’ সিরিজের দুটি ছবির সম্মিলিত আয় দাঁড়িয়েছে ২,৮৭১ কোটি ৬৫ লাখ রুপি, যা ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির মোট আয়ের চেয়েও বেশি।

স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, ১৭তম দিনে ভারতে ছবিটির আয় হয়েছে ২৫ কোটি ৬৫ লাখ রুপি। ফলে ভারতে মোট আয় দাঁড়িয়েছে ১,১৭৯ কোটি ৩০ লাখ রুপি এবং বিদেশে আয় হয়েছে ৩৮৫ কোটি রুপি। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষাতেও ছবিটি ভালো সাড়া পাচ্ছে।

প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করে ৬৭৪ কোটি ১৭ লাখ রুপি এবং দ্বিতীয় সপ্তাহে আয় হয় ২৬৩ কোটি ১৫ লাখ রুপি। মুক্তির মাত্র ১১ দিনের মধ্যেই এটি প্রথম কিস্তির মোট আয়কে ছাড়িয়ে যায়। দ্বিতীয় সপ্তাহে আয়েও এটি ‘জাওয়ান’ ও ‘কেজিএফ টু’-কে পেছনে ফেলেছে। বর্তমানে ভারতজুড়ে প্রায় ৯,৯৭৯টি প্রেক্ষাগৃহে ছবিটি চলছে।

গল্পে দেখা যায়, জসকিরত সিং রাঙ্গি নামের এক পাঞ্জাবি যুবক পরিবার হারানোর পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর মাধ্যমে হামজা আলী মাজারি নামে এক শক্তিশালী গুপ্তচরে পরিণত হয়। স্পাই-ভিত্তিক কাহিনির পাশাপাশি এতে ২০১৪ সালের নির্বাচন ও ২০১৬ সালের নোটবন্দির মতো বাস্তব ঘটনাও উঠে এসেছে। প্রায় ৩ ঘণ্টা ৪৯ মিনিট দৈর্ঘ্যের এই ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল, এবং তার অভিনয়কে সমালোচকরা ক্যারিয়ারের অন্যতম সেরা বলে প্রশংসা করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

নিজেকে ‘নাম্বার ওয়ান অভিনেত্রী’ দাবি করলেন কারিনা কাপুর

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম