Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিজের খারাপ সময়েও স্ত্রী পরিণীতির প্রশংসায় পঞ্চমুখ রাঘব

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

নিজের খারাপ সময়েও স্ত্রী পরিণীতির প্রশংসায় পঞ্চমুখ রাঘব

Advertisement

সাম্প্রতিক সময়ে রাঘব চাড্ডার রাজনৈতিক জীবনকে ঘিরে জোর আলোচনা চলছে। আম আদমি পার্টি তাকে রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়ার পর তার সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তবে এই পরিস্থিতির মাঝেও স্ত্রী পরিণীতি চোপড়ার সাফল্যে গর্ব প্রকাশ করতে ভুলেননি তিনি।

গত বছর সন্তান জন্ম দেওয়ার পর মাতৃত্বের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে পরিণীতি শুরু করেছেন নতুন উদ্যোগ ‘মম টক্‌স’। নিজের সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের কিছু ঝলক শেয়ার করে তিনি জানিয়েছেন, এখানে গর্ভাবস্থা, সন্তান লালনপালন এবং মাতৃত্ব নিয়ে সমাজে প্রচলিত ধারণা ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে। এই উদ্যোগে রাঘব সমর্থন জানিয়ে বলেছেন, তিনি অত্যন্ত গর্বিত এবং সবসময় পরিণীতির পাশে আছেন।

পরিণীতির এই অনুষ্ঠানে অভিভাবকত্বের অভিজ্ঞতা ভাগ করে নিতে অংশ নেবেন একাধিক তারকা, যেমন নেহা ধুপিয়া, বিক্রান্ত ম্যাসি, শীতল ঠাকুর, ইমরান খানসহ আরও অনেকে।

অন্যদিকে, সম্প্রতি রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরিয়ে তার জায়গায় অশোক মিত্তালকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর রাঘব সোশ্যাল মিডিয়ায় জানান, তাকে চুপ করানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তার এই বক্তব্যকে সমর্থন জানিয়ে পরিণীতিও সেই বার্তাটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম