Logo
Logo
×

Advertisement

বিনোদন

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

টালিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক। সংগৃহীত ছবি।

Advertisement

রাজ্যসভায় সদস্য হিসেবে শপথ নিলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।  সোমবার (৬ এপ্রিল) তিনি এ শপথ গ্রহণ করেন। এদিন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উড়িষ্যা এবং মহারাষ্ট্র থেকে আরও ১৯  জন শপথ নেন।  শপথ উপলক্ষে এদিন সংসদে তার বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিক উপস্থিত ছিলেন। 

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ক্যারিয়ারের ২২ বছরে কখনো বিতর্কে জড়াননি।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এবং বাবা রঞ্জিত মল্লিকের বরাবরই ভালো সম্পর্ক ছিল। 

মাসখানেক আগে রঞ্জিত মল্লিকের বাড়িতে নির্বাচনি কাজে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় গুঞ্জন ওঠেছিল- সিনেমাপাড়ার পাঠ চুকিয়ে এবার তাহলে রাজনীতির মাঠে যোগ দিচ্ছেন এই অভিনেত্রী? সরাসরি রাজনীতির ময়দানে না এলেও রাজনীতির রঙ এবার তার ক্যারিয়ারে লাগল।

এ দিন লাল পাড়ের সাদা শাড়িতে শপথ নেন কোয়েল মল্লিক। মেকআপহীন চেহারা, গলায় সোনার মোটা চেইন। একেবারে খাঁটি বাঙ্গালী সাজে শপথ নেন এ অভিনেত্রী। মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাতেই তিনি শপথবাক্য পাঠ করেন বলে কিছু ভারতীয় সংবাদমাধ্যম জানায়। 

শপথ গ্রহণ শেষে দিল্লি সংসদ ভবন চত্বরে তোলা বেশকিছু ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন তিনি। লালপাড় সাদা শাড়িতে তাকে অপরূপ ও স্নিগ্ধ লাগছে বলে মন্তব্যের ঘরে অনুরাগীরা জানান।  

 কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানে ২০২১ সালের উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রস্তাবক। কোয়েল-নিসপাল দম্পতির দুই সন্তান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম