Logo
Logo
×

Advertisement

বিনোদন

কাভি খুশি কাভি গাম

শুটিং সেটে জ্ঞান হারিয়ে ফেলেন করণ, ২৫ বছর পর কারণ জানালেন নিখিল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

শুটিং সেটে জ্ঞান হারিয়ে ফেলেন করণ, ২৫ বছর পর কারণ জানালেন নিখিল

পরিচালক করণ জোহর ও নির্মাতা নিখিল আদভানি। ছবি: সংগৃহীত

Advertisement

২০০১ সালে বলিউড ইতিহাসে এক অন্যতম কালজয়ী সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’ মুক্তি পায়। সেই সিনেমার প্রতিটি গান আজও সিনেমাপ্রেমী দর্শকদের মুখে মুখে ফেরে। তবে সেই সিনেমার জনপ্রিয় গান ‘বোলে চুড়িয়া’র শুটিং চলাকালীন সেটে ঘটেছিল এক চাঞ্চল্যকর ঘটনা।  শুটিংয়ের চাপে সেটে অজ্ঞান হয়ে গিয়েছিলেন পরিচালক করণ জোহর বলে জানিয়েছেন নির্মাতা নিখিল আদভানি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল আদভানি বলেন, এদিকে পর্দার সামনে অভিনেতা-অভিনেত্রীদের হাসিখুশি দেখালেও পর্দার পেছনের গল্পটা ছিল বেশ কষ্টের। বিশেষ করে অভিনেত্রী কাজলের জন্য সময়টা ছিল নিদারুণ যন্ত্রণার। নিখিল জানান, সেই সময় ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন কাজল। শুটিং চলাকালীন তার গর্ভপাত হয়েছিল।

এ নির্মাতা বলেন, একদিকে শারীরিক অসুস্থতা ও মানসিক অবসাদ, অন্যদিকে ‘লেহেঙ্গা’ পরে নাচের কঠিন কোরিওগ্রাফি—সব মিলিয়ে কাজলকে চরম ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছিল। যদিও পরে এ সিনেমার জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। বাজেটের দিক থেকেও সিনেমাটি ছিল সেই সময়ের তুলনায় অনেক ব্যয়বহুল বলে জানান নিখিল আদভানি।

তিনি বলেন, ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার গানটির সেট ছিল বিশাল। করণ চেয়েছিলেন গানটিকে রাজকীয় রূপ দিতে। সেই লক্ষ্যে সেটে বসানো হয়েছিল বিশালাকার সব ঝাড়বাতি। সঙ্গে ছিল ২০০ পেশাদার নৃত্যশিল্পী এবং ৩০০ জুনিয়র আর্টিস্ট। এই বিশাল আয়োজনের চাপ সামলাতে গিয়েই বিপত্তি ঘটে। শুটিং চলাকালীন হুট করেই জ্ঞান হারিয়ে ফেলেন করণ জোহর।

নিখিল আদভানি বলেন, সিনেমার প্রযোজক যশ জোহর যখন বাজেট জানতে চান, তখন নিখিল তিন কোটি রুপির একটি হিসাব দিয়েছিলেন। কিন্তু জাঁকজমকপূর্ণ আয়োজনের কারণে সেই বাজেট দ্রুতই ছাড়িয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, রাগে বা হতাশায় একদিন বাজেটের কাগজটিই ছিঁড়ে ফেলেছিলেন যশ জোহর। তবে বড় মনের মানুষ যশ জোহর শেষ পর্যন্ত সিনেমার গুণগত মান নিয়ে কোনো আপস করেননি বলে জানান এ নির্মাতা।

উল্লেখ্য, ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বাদশাহ শাহরুখ খান, হৃতিক রোশন ও অভিনেত্রী কারিনা কাপুরের অভিনয় বিশ্বব্যাপী সমাদৃত। সিনেমাটি প্রায় ১১৯.২৯ কোটি রুপি আয় করেছিল। আর এ সিনেমার সবচেয়ে বড় চমক ছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানের উপস্থিতি। সিনেমার শুরুতে রাহুলের (শাহরুখ) ছোটবেলার চরিত্রে তাকেই দেখা গিয়েছিল। এ ছাড়া কৌতুক অভিনেতা জনি লিভার ও তার ছেলে জেসি লিভারকেও প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল এই সিনেমার মাধ্যমেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বর্ণমন্দিরে যে কারণে কাঁদলেন সারা আলি খান

স্বর্ণমন্দিরে যে কারণে কাঁদলেন সারা আলি খান

কেন রাজ ঠাকরের বাড়িতে আমির খান?

ভাগ্নে ইমরানের ভারত ছাড়ার নোটিশ কেন রাজ ঠাকরের বাড়িতে আমির খান?

যেভাবে উত্তরপ্রদেশের দুই নারী শুটারদের কাছে অস্ত্র সরবরাহ করেন?

টাইগার শ্রফের গাড়িতে গুলি যেভাবে উত্তরপ্রদেশের দুই নারী শুটারদের কাছে অস্ত্র সরবরাহ করেন?

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

ছেলে টাইগারের ওপর হামলার পর প্রকাশ্যে এলেন জ্যাকি শ্রফ

ছেলে টাইগারের ওপর হামলার পর প্রকাশ্যে এলেন জ্যাকি শ্রফ

বাবা সিদ্দিকী খুন, সালমানকে হুমকি— এবার টাইগার কেন বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে?

বাবা সিদ্দিকী খুন, সালমানকে হুমকি— এবার টাইগার কেন বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে?

আরও পড়ুন

স্বর্ণমন্দিরে যে কারণে কাঁদলেন সারা আলি খান

স্বর্ণমন্দিরে যে কারণে কাঁদলেন সারা আলি খান

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা!

আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা

নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম