Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

শাকিব খান । ফাইল ছবি

Advertisement

ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এতদিন এ সিনেমায় শাকিব খানের বিপরীতে কে নায়িকা হচ্ছেন, তা নিয়ে ছিল দর্শকদের নানা কল্পনা-জল্পনা। অবশেষে সেই গুঞ্জনের ইতি টেনে প্রকাশ্যে এলো সিনেমার নতুন পোস্টার। 

এবার দেখা গেল, কিং খানের বিপরীতে ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূরকে। এর মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও সাবিলা নূর। বিগ বাজাটের এ সিনেমাটি আগামী ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এর আগে তার জন্মদিনে ‘রকস্টার’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করেন শাকিব খান। এবার এলো তার দ্বিতীয় পোস্টার। সান কমিউনিকেশনের প্রযোজনায় ‘রকস্টার’ সিনেমাটি নির্মাণ করছেন আজমান রুশো। এর চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন। শাকিব-সাবিলা জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবারের  মতো দেখা যায়। সেই রসায়ন এবারও বজায় থাকবে বলে আশা করছেন সিনেমাসংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সামাজিক মাধ্যমে একটি পোস্টার শেয়ার করে নিয়েছেন কিং খান। সেখানে দেখা গেছে, অভিনেতার ড্র্যাডলক হেয়ারস্টাইল ও ট্যাটু করা ‘রকস্টার’ লুকের পাশে সাবিলা নূরের উপস্থিতি, যা এক রোমান্টিক আবহের ইঙ্গিত বহন করছে। সেই পোস্টের ক্যাপশনে শাকিব খান লিখেছেন— ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে...।’

আর তাতেই সামাজিক মাধ্যমে ভক্ত ও দর্শকসহ নেটিজেনদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। পোস্টারের কমেন্ট বক্সে ভক্তদের অসংখ্য মন্তব্য জমা পড়ছে। এক ভক্ত লিখেছেন— শাকিব-সাবিলা জুটি মানেই নতুন কিছু, পোস্টারটি এক কথায় দারুণ। আরেক ভক্ত লিখেছেন— ঈদের সিনেমার জন্য এখন থেকেই অপেক্ষা শুরু হলো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ডিভোর্স নিয়ে এখনো আলোচনায় শবনম ফারিয়া

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

এক শর্তে জ্যাক স্প্যারো হয়ে ফিরতে রাজি জনি ডেপ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম