Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

১ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি তামান্না ভাটিয়ার, যা বললেন আদালত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

১ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি তামান্না ভাটিয়ার, যা বললেন আদালত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেত্রী তামান্না ভাটিয়ার জনপ্রিয়তা এখন তুঙ্গে। খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার ব্র্যান্ড ভ্যালুও। সম্প্রতি একটি সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে কিছুটা বিপাকে পড়েন অভিনেত্রী। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ছবি ব্যবহারের অভিযোগে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তামান্না, যা খারিজ করে দিয়েছেন মাদ্রাজ উচ্চ আদালত।

অভিনেত্রীর অভিযোগ, কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন। এর আগে ২০০৮ সালের ৭ অক্টোবর সংশ্লিষ্ট সাবান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে ৬.২ কোটি রুপির একটি বড় চুক্তি করেন তামান্না ভাটিয়া। সেই চুক্তি অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত ওই সাবানের মোড়কে তার ছবি ব্যবহারের অনুমতি ছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও সংস্থাটি তার অনুমতি ছাড়াই পণ্যের প্রচারে তার ছবি ব্যবহার করে আসছিল।

তামান্না ভাটিয়া বলেন, অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করায় জনসমক্ষে তার পেশাদার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এটি ‘বেআইনিভাবে’ ব্যবহারের কারণে তিনি সংশ্লিষ্ট সংস্থার কাছে এক কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন। 

বিজ্ঞাপনটির প্রচার নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় সংস্থাটি একসময় তামান্নার প্রচার সরিয়ে নিতে বাধ্য হয়। মাদ্রাজ উচ্চ আদালত অভিনেত্রীর এই ক্ষতিপূরণের আবেদনটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিচারপতি তার রায়ে জানান, ক্ষতিপূরণ দাবির সপক্ষে অভিনেত্রী যেসব নথি ও যুক্তি উপস্থাপন করেছেন, তা পর্যাপ্ত বা যুক্তিসঙ্গত নয়। ফলে তামান্নার এক কোটি রুপির ক্ষতিপূরণের আবেদনটি সরাসরি খারিজ করে দেন আদালত। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম