Logo
Logo
×

Advertisement

বিনোদন

না ফেরার দেশে মালয়ালম অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

না ফেরার দেশে মালয়ালম অভিনেতা

মালয়ালম অভিনেতা সিদ্ধার্থ ভেণুগোপাল মারা গেছেন। ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘ দুই বছর মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন মালয়ালম টেলিভিশনের পরিচিত মুখ সিদ্ধার্থ ভেণুগোপাল। শনিবার (১৮ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল মাত্র ৪১ বছর।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী ও তার ঘনিষ্ঠ বন্ধু সীমা জি. নায়ার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সীমা লিখেছেন, সিদ্ধার্থ দীর্ঘ যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে এক ‘বেদনাহীন পৃথিবীতে’ পাড়ি জমিয়েছেন।

ত্রিশুরের বাসিন্দা সিদ্ধার্থ ভেণুগোপাল মালয়ালম টেলিভিশন জগতের এক জনপ্রিয় নাম ছিলেন। বিশেষ করে ‘কস্তুরীমান’ এবং ‘ভাগ্যজাতকম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত ক্যানসারের কাছে হার মানতে হলো তাকে।  সিদ্ধার্থের চিকিৎসার পথটি ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। তার এ দীর্ঘ লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিনোদন জগতের সহকর্মীরা। তার চিকিৎসার খরচ জোগাতে এবং রক্তের প্রয়োজনে তারা বিভিন্ন সময় তহবিল সংগ্রহ ও রক্তদান কার্যক্রমের আয়োজন করেছিলেন।

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলার চালাকুড়িতে জন্ম নেন সিদ্ধার্থ ভেণুগোপাল। অভিনয়ের প্রতি তার আগ্রহ তৈরি হয়েছিল কলেজজীবন থেকেই। ক্যারিয়ারের শুরুতে তিনি উপস্থাপক হিসেবে কাজ করলেও পরবর্তীতে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। মৃত্যুকালে মা ও ছোট ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই অভিনেতা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

দে মিগেলের আগেও মাঠে মৃত্যু হয়েছে যাদের

দে মিগেলের আগেও মাঠে মৃত্যু হয়েছে যাদের

হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম