Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিচ্ছেদ সম্পন্ন হলে তিনশ কোটি টাকা দিতে হবে থালাপতিকে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম

বিচ্ছেদ সম্পন্ন হলে তিনশ কোটি টাকা দিতে হবে থালাপতিকে

থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

Advertisement

তামিল সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়ের বিয়ে বিচ্ছেদকে ঘিরে বড় অঙ্কের খোরপোশ নিয়ে আলোচনা চলছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে খোরপোশের পরিমাণ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি, যে কারণে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে।

খবরে বলা হয়েছে, খোরপোশ বাবদ সঙ্গীতা প্রায় ২৫০ কোটি রুপি এবং চেন্নাইয়ের একটি সমুদ্রতীরবর্তী বাড়ি দাবি করেছেন। তবে থালাপতি বিজয় বিষয়টি আদালতের বাইরে মীমাংসা করতে আগ্রহী। তিনি সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হলেও, অন্যপক্ষ তাদের দাবিতে অনড় রয়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে দুপক্ষের মধ্যে আলোচনা ও দর-কষাকষি চলছে।  

এদিকে, আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত থাকায় ২০ এপ্রিলের নির্ধারিত শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন বিজয় পক্ষ। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১৫ জুন ধার্য করেছে। ফলে মামলার অগ্রগতি কিছুটা বিলম্বিত হলো।

এর আগে কিছু প্রতিবেদনে দাবি করা হয়, দাম্পত্য জীবনে দূরত্বের পেছনে পরকীয়ার অভিযোগও রয়েছে, যদিও এ বিষয়ে পক্ষগুলো থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ২০২১ সাল থেকে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম