Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গর্ভধারণের সুখবর জানাতে ভিন্ন কায়দা বেছে নিলেন দুই অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

গর্ভধারণের সুখবর জানাতে ভিন্ন কায়দা বেছে নিলেন দুই অভিনেত্রী

পূজা বন্দোপাধ্যায় ও দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

Advertisement

সম্প্রতি দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর খবর প্রকাশ করেছেন দুই ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পূজা বন্দোপাধ্যায়। দীপিকা মা হওয়ার খবর সামনে আনার পরদিন পূজাও তার গর্ভধারণের বিষয়টি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।

তবে অবাক করার বিষয় হলো, গর্ভধারণের বিষয়টি সামনে আনার ক্ষেত্রে দুজনই একই পন্থা অবলম্বন করেছেন। তারা ‘প্রেগন্যান্সি কিট’ এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সবাইকে জানান দেন।

কদিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন দীপিকা। সেখানে অভিনেত্রীর মেয়ে দুয়ার হাতে ‘প্রেগন্যান্সি কিট’ দেখা যায়। মুহূর্তে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে পোস্টের মন্তব্যের ঘর। অভিনেত্রী পরিনীতি চোপড়া, কিয়ারা আদভানিসহ বলিউডের আরও অনেকে দীপিকা-রাণবীরকে অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে পূজা বন্দোপাধ্যায়ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রেগন্যান্সি কিট’ হাতে ছবি দিয়ে এই খবর প্রকাশ করেন। অভিনেত্রী জানান, সংসারে নতুন অতিথি আসার খবরে তার পরিবারের সবাই উচ্ছ্বসিত।

এদিকে দীপিকার মত পূজাও এখনো কাজ থেকে বিরতি নেননি। নিয়মিত শুটিং করে যাচ্ছেন। এর আগে ২০২০ সালের অক্টোবরে অভিনেত্রী পূজা ও কুণাল ভার্মার ঘরে আসে তাদের প্রথম সন্তান কৃষভ।

উল্লেখ্য, কলকাতায় একাধিক হিট সিনেমায় কাজ করেছেন পূজা। দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করেছেন। তাকে আরও দেখা গেছে ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো সিনেমায়। ‘পাপ’, ‘ক্যাবারে’ ওয়েব সিরিজেও দেখা গেছে এই অভিনেত্রীকে। পরে একটা সময় পাকাপাকি ভাবে মুম্বাই চলে যান। সেখানে জনপ্রিয় সব হিন্দি সিরিয়ালে কাজ করেছেন পূজা। তেলেগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম