Logo
Logo
×

Advertisement

বিনোদন

যার কারণে ‘লাল হিল’ পরে নেচেছিলেন অক্ষয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

যার কারণে ‘লাল হিল’ পরে নেচেছিলেন অক্ষয়

জ্যাকুলিন ফার্নান্দেজের দেওয়া একটি চ্যালেঞ্জ গ্রহণ করে এক রিয়েলিটি শোয়ের মঞ্চে হাই হিল জুতা পরে নেচেছেন অক্ষয় কুমার।

Advertisement

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি নতুন করে সংবাদ শিরোনামে এসেছেন। তবে সেটা অভিনয় বা কোনো সিনেমার কারণে নয়, সহ-অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের দেওয়া একটি চ্যালেঞ্জ গ্রহণ করে এক রিয়েলিটি শোয়ের মঞ্চে হাই হিল জুতা পরে নেচে আলোচনার জন্ম দিয়েছেন অক্ষয় কুমার। 

‘হুইল অব ফরচুন’-এর গ্র্যান্ড ফিনালেতে এই অদ্ভুত কাণ্ডটি ঘটেছে।মূলত এক লাখ টাকা বাঁচাতেই অভিনেতার এমন কাজ।কিন্তু কেন?

এদিন অক্ষয়ের সঙ্গে আড্ডায় যোগ দিয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ভূমি পেড়নেকর এবং কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খান। শুটিং চলাকালীন জ্যাকুলিন ও ভূমি অভিযোগ করেন, অক্ষয় প্রায়ই তাদের সঙ্গে প্র্যাঙ্ক করেন। 

এর বদলা নিতেই জ্যাকুলিন একটি বুদ্ধি বের করেন। তিনি অক্ষয়কে চ্যালেঞ্জ জানান যে, তাকে হিল জুতা পরে এক মিনিট নাচতে হবে। আর যদি তিনি মাঝপথে থেমে যান, তবে তিনি জ্যাকুলিনকে ১ লাখ টাকা দেবেন।

প্রথমে কিছুটা থমকে গেলেও, শেষ পর্যন্ত ভয়ে ভয়েই লাল রংয়ের হাই হিল পরে ‘লাল পরী’ গানে নাচতে শুরু করেন অক্ষয়।শেষ পর্যন্ত চ্যালেঞ্জ সম্পন্নও করেন তিনি। তবে নাচের শেষ দিকে হিলটা ভেঙে যায়। 

এর পরেই নিজের অভিজ্ঞতা জানিয়ে অক্ষয় বলেন, ‘সব নারীদের আমার সালাম, আপনারা এগুলো কীভাবে পরেন?’ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অক্ষয়ের এই 'স্পোর্টিং স্পিরিট'-এর জন্য নেটিজেনদের প্রশংসায় ভাসছেন অভিনেতা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

ইমরান খানকে নিয়ে যা বলল বোম্বে হাইকোর্ট

সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ ইমরান খানকে নিয়ে যা বলল বোম্বে হাইকোর্ট

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

আরও পড়ুন

পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীর নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

আদালত চত্বরে সাংবাদিককে তুই-তুকারি, অশ্রাব্য ভাষায় গালাগাল পরীমনির

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম