টেইলরকে বিয়ের আগেই ‘জীবন বদলে’ গেছে ট্রাভিসের
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:৫৮ পিএম
টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির জীবন একে অপরের সঙ্গে পরিচয়ের পর থেকেই আমূল বদলে গেছে। বিয়ের পিঁড়িতে বসার আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পেশাদার আমেরিকান ফুটবল লীগ তারকা জানিয়েছেন, টেইলরের প্রভাবে তার জীবনযাত্রায় কেমন পরিবর্তন এসেছে।
৩৬ বছর বয়সী কানসাস সিটি চিফস-এর এই তারকা জানান, পপ সুপারস্টার টেইলরের রোমাঞ্চপ্রিয় স্বভাবের কারণেই নতুন নতুন সব খাবারের স্বাদ নিতে শুরু করেছেন তিনি।
নিজের ভাই জেসন কেলসির সঙ্গে করা পডকাস্ট ‘নিউ হাইটস’-এর সাম্প্রতিক পর্বে ট্রাভিস তার এ পরিবর্তনের কথা শেয়ার করেন। ফিলাডেলফিয়া ইগলস-এর সেন্টার জেসন কেলসি রসিকতা করে বলেন, ‘আমার মনে হয় টেলর নিশ্চিতভাবেই তোমার জগৎ বড় করে দিয়েছে’। এসময় তাদের ইন্টার্ন ব্র্যান্ডন বর্ডার্স প্রশ্ন করেন, ‘তুমি কি বড় হয়েছ? সে (টেইলর) কি তোমাকে সাহায্য করেছে?’

জবাবে ট্রাভিস নিশ্চিত করে বলেন, ‘টেইলরের সঙ্গে থাকলে আমি পরিণত পুরুষের মতো আচরণ করতে শুরু করি এবং এমন সব খাবার খাই যা আমি আগে কখনো চেখে দেখিনি’। জবাবে ব্র্যান্ডন কৌতুক করে বলেন, ‘সে যখন শিশুদের মতো উড়োজাহাজের শব্দ করে খাবার মুখে তুলে দেয়, তখন আমার বেশ ভালোই লাগে’।
পডকাস্টের এ পর্বে গায়িকা টেইলরকে নিয়ে আরও অনেক মন ছুঁয়ে যাওয়া গল্প উঠে আসে। সেই সঙ্গে জেসন ও ব্র্যান্ডন ট্রাভিসের আসন্ন বিয়ের প্রসঙ্গ তুলেও মজা করেন, যেটিকে অনেকেই ‘আমেরিকান রয়্যাল ওয়েডিং’ হিসেবে অভিহিত করছেন।
গুঞ্জন রয়েছে, আগামী ১৩ জুন বা ৩ জুলাই তাদের বিয়ের সানাই বাজতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিয়ের পরিকল্পনা কিংবা অতিথিদের তালিকা—সবকিছুই আপাতত গোপন রেখেছেন এই তারকা যুগল ও তাদের ঘনিষ্ঠজনরা।
