Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘বয়স ৬০ হলেও মারামারি করতে ভুলিনি’, ফটো সাংবাদিকদের সালমান খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৩১ পিএম

‘বয়স ৬০ হলেও মারামারি করতে ভুলিনি’, ফটো সাংবাদিকদের সালমান খান

বলিউড অভিনেতা সালমান খান। ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘদিন পর আবারও নিজের স্বভাবসুলভ চেনা ছন্দে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। কোনো রকম রাখঢাক না রেখে নিজের স্পষ্ট মতামত প্রকাশ করছেন তিনি। 

তবে মঙ্গলবার (১৯ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে তোলপাড়। বিনোদন সাংবাদিক এবং বিশেষ করে ফটো সাংবাদিকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন বলিউড ভাইজান। 

মূলত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করেই সালমানের এই বিস্ফোরণ। সেদিন তিনি এক ঘনিষ্ঠ রোগীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তাকে দেখামাত্রই ঘিরে ধরেন পাপারাজ্জিরা। তারা চিৎকার করে সালমানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’-র আপডেট জানতে চান। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে সালমানকে অত্যন্ত ক্ষুব্ধ ও বিরক্ত দেখায়। 

হাসপাতাল থেকে ফিরেই একের পর এক অগ্নিগর্ভ পোস্টে নিজের ব্যক্তিগত গোপনীয়তায় আঘাত করার জন্য পাপারাজ্জিদের ধুয়ে দিয়েছেন এই অভিনেতা। 

ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ‘আমি যদি আর কখনো কোনো গণমাধ্যমকে হাসপাতালের বাইরে আমার কষ্ট নিয়ে তামাশা করতে দেখি, তবে ফল ভালো হবে না। এই সেই গণমাধ্যম যাদের পাশে আমি সবসময় দাঁড়িয়েছি, কথা বলেছি, খেয়াল রেখেছি এবং নিশ্চিত করেছি যেন তারাও তাদের রুটি-রুজির সংস্থান করতে পারে। 

কিন্তু তোমরা যদি আমার ক্ষতি বা দুঃখ বিক্রি করে টাকা কামাতে চাও... তবে চুপ থাকো, এটা উপভোগ করার চেষ্টা করো না।’ 

হুমকির সুরে সালমান আরও যোগ করেন, ‘পরের বার আমার কোনো ভাইয়ের দুঃখের সময়ে আমার সঙ্গে এমনটা করার চেষ্টা করেই দেখ। জাস্ট একবার চেষ্টা করে দেখ...। তোমাদের নিজেদের কেউ যখন হাসপাতালে থাকে, আমি কি তখন এমন আচরণ করব? আমার বয়স এখন ৬০ বছর হয়েছে, কিন্তু আমি মারামারি করতে ভুলে যাইনি, এটা মাথায় রেখ। কী করবে তোমরা, আমাকে জেলে পাঠাবে? হা হা!’ 

পাপারাজ্জিদের করা হইচইয়ের মাঝে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’-র নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। 

তবে ভক্তদের জন্য সুখবর হলো, এই অভিনেতার হাতে রয়েছে আরও একটি বড় প্রজেক্ট। প্রযোজক দিল রাজু এবং পরিচালক ভামশি পাইডিপাল্লির পরিচালনায় একটি নতুন সিনেমায় কাজ করছেন তিনি, যার প্রাথমিক নাম রাখা হয়েছে ‘এসভিসি৬৩’। এই বিগ-বাজেট প্রজেক্টে সালমানের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় লেডি সুপারস্টার নয়নতারাকে। 

সূত্র: সিনেমা এক্সপ্রেস 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

ভোর ৫টায় চমক দেখালেন সালমান খান

ভোর ৫টায় চমক দেখালেন সালমান খান

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম