Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘প্রিন্স’ সিনেমার স্থগিতাদেশ প্রত্যাহার, প্রদর্শনে আর বাধা থাকল না

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:২৩ পিএম

‘প্রিন্স’ সিনেমার স্থগিতাদেশ প্রত্যাহার, প্রদর্শনে আর বাধা থাকল না

‘প্রিন্স’ সিনেমার একটি দৃশ্যে শাকিব খান ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। গত ঈদুল ফিতরে (২১ মার্চ) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। কিন্তু আশানুরূপ ব্যবসা করতে পারেনি। তার উপর অনুমোদনহীন দৃশ্য প্রদর্শনের দায়ে গত ৬ মে সিনেমাটির সার্টিফিকেশন সনদ স্থগিত করে সার্টিফিকেশন বোর্ড। 

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ছবিটির সনদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। ফলে এটি প্রদর্শনে আর কোনো বাধা থাকল না। 

এর আগে সিনেমাটির বিরুদ্ধে ‘সার্টিফিকেশন বিহীন গান ও দৃশ্য সংযোজন করে প্রদর্শন’-এর অভিযোগে সেন্সর সাময়িক স্থগিত করেছিল সার্টিফিকেশন বোর্ড। সেই অভিযোগের প্রেক্ষিতে সিনেমা হলে প্রিন্স-এর প্রদর্শন আটকে যায়। 

স্থগিতাদেশ প্রত্যাহার প্রসঙ্গে সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন গণমাধ্যমকে বলেন, ‘সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য, গান প্রদর্শন করবে না—এই মর্মে ওরা মুচলেকা দিয়েছে। মুচলেকার পরিপ্রেক্ষিতে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, স্থগিতাদেশ প্রত্যাহার করা যেতে পারে।’ 

ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে যে অবজেকশনগুলো ছিল সেগুলো কারেকশন করে জমা দিয়েছিলাম। তারা পুনরায় দেখে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন আর প্রদর্শন হতে বাধা নেই। শিগগির দেশের বাইরে আমেরিকা, কানাডাতে মুক্তি দেব। 

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত শিরিন সুলতানা প্রযোজিত ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম