Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি। সংগৃহীত ছবি

Advertisement

দেশ-বিদেশের অসংখ্য অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার তার নায়িকার তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি। শাকিবের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ তার বিপরীতে অভিনয়ের জন্য কিনজাকে চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানা গেছে।

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান। তবে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শাকিবের নতুন নায়িকাকে নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে ‘মহব্বত’ সিনেমাটির। গত অক্টোবরের প্রথম সপ্তাহে ছবিটির ঘোষণা আসে। এরপর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে নানা আলোচনা চলছিল। সম্ভাব্য নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নামও আলোচনায় এসেছিল। তবে শেষ পর্যন্ত কিনজা হাশমিকেই নির্বাচন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

কে এই কিনজা হাশমি?

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি। অল্প সময়ের মধ্যেই ছোট পর্দায় নিজের পরিচিতি তৈরি করেন এই অভিনেত্রী।

‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে বিশেষভাবে আলোচনায় আসেন কিনজা। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।

শুধু টেলিভিশন নাটকেই সীমাবদ্ধ থাকেননি কিনজা। চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই পাকিস্তানি অভিনেত্রী। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।

সবকিছু ঠিক থাকলে ‘মহব্বত’-এর মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে কিনজা হাশমিকে। আনুষ্ঠানিক ঘোষণা এলে এই জুটিকে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাকিব খানের সঙ্গে আলোচনায় কে এই হাশমি?

শাকিব খানের সঙ্গে আলোচনায় কে এই হাশমি?

সাবিলা-নেহালের সংসারে ভাঙনের গুঞ্জন, সন্দেহ শাকিবের দিকে

সাবিলা-নেহালের সংসারে ভাঙনের গুঞ্জন, সন্দেহ শাকিবের দিকে

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

আরও পড়ুন

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

শাকিবের নতুন পাকিস্তানি নায়িকা কে এই কিনজা হাশমি

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম