Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিব খান। ফাইল ছবি

Advertisement

আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঢালিউড কিং শাকিব খানের ‘মহব্বত’ সিনেমাটি। বৃহস্পতিবার (১ অক্টোবর) এ নতুন সিনেমার নাম ঘোষণা দেন নির্মাতা হিমেল আশরাফ। তবে শাকিব খান ও আরশাদ আদনানকে নিয়ে হিমেল আশরাফের এটি তৃতীয় সিনেমা। এর আগে তাদের প্রথম সিনেমা ছিল ‘প্রিয়তমা’ ও দ্বিতীয় ‘রাজকুমার’।

সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে ‘মহব্বত’ সিনেমার পোস্টার। সেখানে দেখা গেছে, কালো পোশাকে এক পুরুষের সঙ্গে সাদা পোশাকে এক নারী। পুরুষের হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র, পরনে কালো লম্বা কোট। তবে কে এই নারী সেটা পোস্টারে উল্লেখ করা হয়নি।

সিনেমাটির নাম ঘোষণার পর সামাজিক মাধ্যমে নায়িকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে ভারত নয়, দেখা যেতে পারে পাকিস্তানের কোনো এক জনপ্রিয় নায়িকাকে।

একটি সূত্র জানায়, শাকিব খানের নায়িকা হিসেবে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে। তবে ‘মহব্বত’ সিনেমার নায়িকা হিসেবে পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদি ও দুর-ই-ফিশানের নাম আলোচনায় এসেছে। এর পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কার সঙ্গে চুক্তি হয়, তা এখনো চূড়ান্ত হয়নি।

‘মহব্বত’ সিনেমা প্রসঙ্গে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান এ বিষয়ে এখনই কিছু বলতে চাইছেন না। তারা শুধু এটুকু জানিয়েছেন, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে। ফলে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে কে শেষ পর্যন্ত শাকিব খানের বিপরীতে নায়িকা হবেন, তা জানতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

সুইমিংপুলে জলকেলিতে ছেলের সঙ্গে পরীমনির খুনসুটি

সুইমিংপুলে জলকেলিতে ছেলের সঙ্গে পরীমনির খুনসুটি

প্রথমবার মৌসুমী

প্রথমবার মৌসুমী

শুটিং ফাঁসানোর অভিযোগ লুইপার বিরুদ্ধে

শুটিং ফাঁসানোর অভিযোগ লুইপার বিরুদ্ধে

কপাল খুলে না দীঘির

কপাল খুলে না দীঘির

পুরোনো প্রেম নতুন করে জেগে ওঠা— বউভাতের দিন নববধূ সাজে মৌসুমী ও ওমর সানী

পুরোনো প্রেম নতুন করে জেগে ওঠা— বউভাতের দিন নববধূ সাজে মৌসুমী ও ওমর সানী

আরও পড়ুন

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

মজার উদাহরণ টেনে যে কথা বললেন শেহনাজ গিল

মজার উদাহরণ টেনে যে কথা বললেন শেহনাজ গিল

নোবেলের ভিডিও ভাইরাল

নোবেলের ভিডিও ভাইরাল

মিমির হবু বরের আসল পেশা জানা গেল

মিমির হবু বরের আসল পেশা জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম