Logo
Logo
×

Advertisement

বিনোদন

মান-অভিমান ভুলে আবারও একসঙ্গে জুটি বাঁধলেন জোভান-ফারিণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

মান-অভিমান ভুলে আবারও একসঙ্গে জুটি বাঁধলেন জোভান-ফারিণ

ফাইল ছবি

Advertisement

চলতি মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামে একটি ওয়েব সিরিজ দিয়ে দীর্ঘদিন পর অভিনয়ে ফেরেন তাসনিয়া ফারিণ। ইমরাউল রাফাত পরিচালিত এ সিরিজটি চলতি বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

শুধু জোভানের সঙ্গেই যে অনেক দিন পর অভিনয় করছেন ফারিণ, তা-ই নয়; এই নাটক দিয়ে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী। ওয়েব কনটেন্ট ও সিনেমায় নাম লেখানোর পর নাটকে আর দেখা যায়নি ফারিণকে। সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়ার পর থেকে অনেকটা আড়ালে চলে যান এ অভিনেত্রী। 

সম্প্রতি শুরু হয়েছে প্রাণ সখিয়া নাটকের শুটিং।এ  শুটিং ইউনিট থেকে জোভান ও ফারিণের ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শেয়ার করে নেন তিনি। এরপর নতুন এ নাটকের খবর জানান নির্মাতা রাজ।

এর আগে একটি নাটকের প্রচার কেন্দ্র করে দূরত্ব তৈরি হয়েছিল ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণের। তিন বছরের বেশি সময় পর্দায় তাদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রাণ সখিয়া’ নাটক দিয়ে আবারও একসঙ্গে ফিরলেন জোভান-ফারিণ।

সেই ওয়েব প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তাদের অনেকে টিভি নাটককে অবজ্ঞার চোখে দেখেন—২০২৩ সালে নাম প্রকাশ না করে ফারিণের উদ্দেশে এক ফেসবুক পোস্টে এমন অভিযোগ করেন জোভান। মূলত ‘জানেমান তুই আমার’ নাটকের প্রচার না চালানোয় তাসনিয়া ফারিণের বিরুদ্ধে এমন কথা বলেন তিনি। ওই সময় জোভান ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন— জানেমান তুই আমার নাটক মুক্তি পেলেও অভিনেত্রীর কোনো খোঁজ নেই। অথচ অভিনেত্রী তার ওটিটির কাজ নিয়ে নিয়মিত সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যাচ্ছেন। ওটিটিতে কাজ করছেন বলেই ওই অভিনেত্রী নাটককে অবজ্ঞা করছেন—এমন অভিযোগও তোলেন ছোটপর্দার এ অভিনেতা।

জোভানের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করে তাসনিয়া ফারিণ বলেন, নাটক দিয়েই তার ক্যারিয়ার শুরু। তাই নাটককে তিনি কখনো ছোট করে দেখেন না। এ নিয়ে দুজনের বাদানুবাদ বেশি দূর না গড়ালেও এরপর থেকে শুরু হয় তাদের মান-অভিমান। অনেক দিন একসঙ্গে জুটি হয়ে কাজ করা থেকে বিরত ছিলেন তারা। অবশেষে সেই মান-অভিমান ভাঙল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবারের ‘ইত্যাদি’ জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে

এবারের ‘ইত্যাদি’ জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

বন্ড–গার্ল হিসেবে আলোচনায়, কে এই জং হো-ইয়ন

বন্ড–গার্ল হিসেবে আলোচনায়, কে এই জং হো-ইয়ন

নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ

নজরুলের অচেনা গানের জগতে ড. সম্পা দাসের বিচরণ

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

আত্মরক্ষায় রুবেলের পরামর্শ কতটা সময়োপযোগী

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

‘হাঙ্গার গেমস’-এর সেই তীর-ধনুক চুরি!

আরও পড়ুন

প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’

প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’

মান-অভিমান ভুলে আবারও একসঙ্গে জুটি বাঁধলেন জোভান-ফারিণ

মান-অভিমান ভুলে আবারও একসঙ্গে জুটি বাঁধলেন জোভান-ফারিণ

এবারের ‘ইত্যাদি’ জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে

এবারের ‘ইত্যাদি’ জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে

‘মামাকে বিয়ে করার রীতি এখানে রয়েছে’, মুখ খুললেন কীর্তি

‘মামাকে বিয়ে করার রীতি এখানে রয়েছে’, মুখ খুললেন কীর্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম