Logo
Logo
×

Advertisement

বিনোদন

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

ফাইল ছবি

Advertisement

ঢালিউড অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কারণে সেই সময় দুজনেই এ বিয়ের কথা গোপন রাখেন। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে আব্রাম খান জয়ের জন্ম হয়। বছরখানেক পর ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের কথা সামনে আনেন অভিনেত্রী অপু বিশ্বাস। সেই সময় বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

ছেলে জন্মের এক বছরের মাথায় দেশজুড়ে আলোচনায় পরিণত হয় শাকিব খান ও অপু বিশ্বাস দম্পতি। এ সুবাদে জয়ও বিপুল পরিচিতি পায়। তার নামে বহু ফেসবুক পেজ ও গ্রুপ চালু হয়। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অনেক তারকার চেয়েও তাকে নিয়ে চর্চা ছিল ঢের বেশি। সেই জয়ের জন্মদিন ছিল রোববার (২৭ সেপ্টেম্বর)। সেই সঙ্গে আব্রাম খান জয়ের পূর্ণ হলো ১০ বছর। 

বিশেষ এ দিনে বাবা-মা দুজনের কাছ থেকেই মিলল শুভেচ্ছাবার্তা। জয়ের জন্মদিনের প্রথম প্রহরেই শুভেচ্ছা জানিয়েছেন মা অপু বিশ্বাস। নিজের সঙ্গে ধারণ করা কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে অপু বিশ্বাস লিখেছেন— ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

এদিকে ঢালিউডের কিং খান সামাজিক মাধ্যমে জয়ের একক ছবি পোস্ট করেছেন। যেখানে একটি কালো পাঞ্জাবির সঙ্গে কালো কটি পরে দাঁড়িয়ে আছে জয়। ক্যাপশনে শাকিব খান লিখেছেন— ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অমিত শাহর কাছে কোন অভিযোগ করলেন কাজলের বোন তানিশা

অমিত শাহর কাছে কোন অভিযোগ করলেন কাজলের বোন তানিশা

কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

ফাঁকা মঞ্চে দেশের বিনোদন অঙ্গন

তারকার শূন্যতা প্রকট ফাঁকা মঞ্চে দেশের বিনোদন অঙ্গন

শাকিরার মাদ্রিদ কনসার্টে নারীর জয়গান

শাকিরার মাদ্রিদ কনসার্টে নারীর জয়গান

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

নতুন নাটকে জুটি বাঁধলেন পার্থ ও সাদনিমা

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

আরও পড়ুন

অমিত শাহর কাছে কোন অভিযোগ করলেন কাজলের বোন তানিশা

অমিত শাহর কাছে কোন অভিযোগ করলেন কাজলের বোন তানিশা

কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

কোন ঘটনা মনে পড়লে এখনও শিউরে উঠেন পরিণীতি

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা

এক সময় যেমন ছেলে পছন্দ করতেন প্রভা

এক সময় যেমন ছেলে পছন্দ করতেন প্রভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম