Logo
Logo
×

Advertisement

বিনোদন

কোথায় উড়াল দিলেন অপু বিশ্বাস?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

কোথায় উড়াল দিলেন অপু বিশ্বাস?

ফাইল ছবি

Advertisement

২০০৮ সালে ঢালিউড কিং শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস বিয়ে করেছিলেন। ক্যারিয়ারের কথা ভেবে সেই সময় দুজনেই বিয়ের কথা গোপন রাখেন। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্ম হয়। বছরখানেক পর ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের কথা জানান অপু বিশ্বাস। সেই সময় বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোড়ন তোলে। সেই থেকে নেটিজেনদের কাছে দারুণ জনপ্রিয় ও চর্চিত এ তারকা-পুত্র।

ঢাকাই সিনেমার আলোচিত তারকা জুটির একমাত্র ছেলে আব্রাম খান জয়ের বয়স ১০ বছর পূর্ণ হলো রোববার (২৭ সেপ্টেম্বর)। জন্মদিনে বাবা-মায়ের শুভেচ্ছাবার্তায় সিক্ত হওয়ার পর এবার ছেলেকে এক বিশেষ উপহার দিলেন অভিনেত্রী।  

গত রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। সেই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

অন্যদিকে শাকিব খানও সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে কিং খান লিখেছিলেন— ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

জানা গেছে, ছেলে  আব্রাম খান জয়ের দশম জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখতে তাকে নিয়ে কক্সবাজারে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। নিজের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায়,  ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন মা ও ছেলে। এ সময় অপু বিশ্বাসের পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ এবং চোখে রোদচশমা। অন্যদিকে আব্রাম খান জয় পরেছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ট এবং সঙ্গে চোখে রোদচশমা ও মুখে কালো মাস্ক।

সামাজিক মাধ্যমে ছবিটি শেয়ার করে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন— ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

নেপালি ভাষার নাটকে নির্দেশনায় মামুনুর রশীদ

নেপালি ভাষার নাটকে নির্দেশনায় মামুনুর রশীদ

মিমির বিয়ে নিয়ে যে মন্তব্য সৃজিত মুখার্জির

মিমির বিয়ে নিয়ে যে মন্তব্য সৃজিত মুখার্জির

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

জয়ের জন্মদিনে যে বার্তা শাকিব ও অপুর

‘বিগ বস’-এ এসে বিতর্কে রীতি

‘বিগ বস’-এ এসে বিতর্কে রীতি

‘ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে’

‘ডাউন টু আর্থ হয়ে চলার মধ্যে অনেক উপকার আছে’

আরও পড়ুন

‘ছেলেরা একাই কেন সব মজা নেবে?’—মার্শাল আর্ট শিখে শোভিতা

‘ছেলেরা একাই কেন সব মজা নেবে?’—মার্শাল আর্ট শিখে শোভিতা

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

নেপালি ভাষার নাটকে নির্দেশনায় মামুনুর রশীদ

নেপালি ভাষার নাটকে নির্দেশনায় মামুনুর রশীদ

মিমির বিয়ে নিয়ে যে মন্তব্য সৃজিত মুখার্জির

মিমির বিয়ে নিয়ে যে মন্তব্য সৃজিত মুখার্জির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম