Logo
Logo
×

Advertisement

বিনোদন

ব্রাজিলের পক্ষে বাজি হিমির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

ব্রাজিলের পক্ষে বাজি হিমির

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে।

Advertisement

ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকাদের মধ্যেও চলছে বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এবার সেই উদ্দীপনায় বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও মেতে উঠেছেন। 

অভিনয়ে সাবলীলতা ও রূপের জাদুতে জয় করে নেওয়া এ অভিনেত্রী সামাজিক মাধ্যমে এবার সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হয়ে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন। ইতোমধ্যে লাতিন আমেরিকার জনপ্রিয় ফুটবল দল ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

সেই পোস্টে দেখা গেছে, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বেছে নিয়েছেন এক অনন্য উপায়। ছবিতে তাকে ব্রাজিলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে হলুদ, সবুজ ও নীল রঙের একটি শাড়িতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাত নাড়তে দেখা গেছে। ছবির ব্যাকগ্রাউন্ডে উৎসবমুখর আবহে ঝুলে আছে ব্রাজিলের বড় একটি পতাকা, পাশে রাখা একটি ফুটবল এবং ফুটবল উল্লাসের চিরচেনা ভুভুজেলা। 

আরও পড়ুন
ভাঙার মিশনে সাফা কবির

এবার হেক্সা মিশনের খোঁজে থাকা ব্রাজিল সমর্থক ভক্ত-অনুরাগীরা হিমির এ পোস্ট লুফে নিয়েছেন। অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। প্রিয় অভিনেত্রীকে এমন ফুটবল-জ্বরে আক্রান্ত হতে দেখে এবং তার এই বিশেষ লুক দেখে ভক্তরাও বেশ চমকে গেছেন। পোস্টটি শেয়ার করার মধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছে। 

তবে নেটিজেনদের একাংশের ধারণা— ছবিটি এআই দিয়ে তৈরি। যদিও এ নিয়ে কিছু বলেননি অভিনেত্রী। তবে পোস্টটির ক্যাপশনে হিমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে লিখেছেন—'এবারের চ্যাম্পিয়ন ব্রাজিল'।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম