Logo
Logo
×

Advertisement

বিনোদন

নানাকে খুঁজে পেয়েছেন হিমি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:২২ পিএম

নানাকে খুঁজে পেয়েছেন হিমি

নানার সঙ্গে ছোটপর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা গত ৭ জুন (রোববার) দুপুরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে খুঁজে পাওয়া গেছে। ওই দিন রাত ১২টার দিকে হিমি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গেছে’ লিখে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার নানা মূলত ভুলে যাওয়ার রোগে (ডিমেনশিয়া) আক্রান্ত হওয়ায় এর আগেও একবার তিনি নিখোঁজ হয়েছিলেন। 

এর আগে রোববার (৭ জুন) দুপুরে হিমির নানা নিখোঁজ হন। রাত ৮টার দিকে বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তার নানা হারিয়ে গিয়েছিল। এ বিষয়ে অনুসারীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছিলেন তিনি। বেশি সময় উদ্বিগ্ন থাকতে হয়নি অভিনেত্রীকে। 

রাত ১২টার দিকেই আবার সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানালেন, তার নানার খোঁজ পাওয়া গেছে। নিজের আগের পোস্টে আপডেট দিয়ে তিনি লিখেছেন— আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গেছে।'

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি হিমির নানা নিখোঁজ হয়েছিলেন। মূলত তার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে। তাই বারবার এমন ঘটনা ঘটছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম