Logo
Logo
×

Advertisement

বিনোদন

রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে: পুনম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম

রণবীরকে অহেতুক হেনস্তা করা হচ্ছে: পুনম

রণবীর সিং ও পুনম ধিঁলো। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সে প্রসঙ্গে এবার অভিনেতার সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী তথা সিন্টার সভাপতি পুনম ধিঁলো। তিনি বলেন, রণবীর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসার যোগ্য। এমনকি প্রযোজনা সংস্থার ক্ষতির কথা মাথায় রেখে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবও তিনি দিয়েছিলেন বলে জানান পুনম।

এর আগে গত বছর ডিসেম্বর মাসে 'ডন ৩' সিনেমা থেকে সরে দাঁড়ান রণবীর সিং। এরপর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বিতর্ক শুরু হয়। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিন এমপ্লয়িস তার বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন ডিরেক্টিভ’ জারি করে। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়। এই পুরো ঘটনায় শুরু থেকেই রণবীরের পাশে ছিল 'Cine and TV Artistes Association।' সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম ধিলো বলেন, তার বিশ্বাস রণবীর অত্যন্ত দায়িত্বশীল। 

অভিনেত্রী বলেন, ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করার মানুষ রণবীর নন। বরং এক্সেল এন্টারটেনমেন্টের সঙ্গে রণবীরের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে Dil Dhadakne Do এবং Gully Boy-এর মতো সফল ছবিতে প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন রণবীর।

পুনম বলেন, কোনো অভিনেতা কোনো সিনেমা করতে অস্বস্তিবোধ করতেই পারেন। তার পেছনে নানা কারণ থাকতে পারে। কিন্তু রণবীরের প্রশংসা প্রাপ্য এ কারণে যে, তিনি প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং সাইনিং অ্যামাউন্টও ফেরত দিতে রাজি হয়েছিলেন। পুনম বলেন, অনেকেই তো সেটাও করেন না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

‘বলিউড অভিনেতা’ বললে অস্বস্তিবোধ করেন রণবীর, জানালেন কারণ

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল যেভাবে বদলে দিয়েছে হলিউড তারকার জীবন

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল...’

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম