Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রিয় খেলোয়াড় বলে কথা, এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার: চঞ্চল চৌধুরী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪২ পিএম

প্রিয় খেলোয়াড় বলে কথা, এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার: চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী। ফাইল ছবি

Advertisement

চলছে ফিফা বিশ্বকাপ ২০২৬ আসর। বিশ্বজুড়েই এখন ফুটবলের আমেজ। সে আমেজে মাতোয়ারা সবাই। বিনোদন জগতের তারকারাও সরব বিশ্বকাপ নিয়ে। তারাও মেতে আছেন। ম্যাচের নানা বিষয় নিয়ে কথা বলছেন, প্রিয় খেলোয়াড়ের বন্দনা করছেন। সেই উন্মাদনায় থেমে নেই ঢালিউড অভিনেতা চঞ্চল চৌধুরীও। তবে একধাপ এগিয়ে অভিনেতা। ফুটবল মোহে রোমাঞ্চিত চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার পাড়ভক্ত। শরীরে আর্জেন্টিনার জার্সি। শুধু তাই নয়, এঁকে ফেললেন প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে। মেসির স্কেচ এঁকে সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন এ অভিনেতা। 

যদিও বাংলাদেশ এ বৈশ্বিক আসরে এখনো অবধি অংশ নিতে পারেনি। তবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে জমজমাট এ ফুটবলপ্রেমীরা।

চঞ্চল চৌধুরী অভিনয়ের পাশাপাশি গান ও আঁকাআঁকিতে সিদ্ধহস্ত। এ জনপ্রিয় অভিনেতা প্রায়ই প্রিয়জনদের ছবি এঁকে থাকেন। এবং সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকেন। এর আগে সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেককেই ডিজিটাল তুলিতে এঁকেছেন চঞ্চল চৌধুরী।

আজ শনিবার (২০ জুন) দুপুরে সামাজিক মাধ্যমে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে মেসির স্কেচ পোস্ট করেছেন এ অভিনেতা। নিখুঁত সেই স্কেচে মেসির চুল, দাড়ি ও চোখের সঙ্গে ফুটে উঠেছে মুখের হাসি। সেই ছবিটি পোস্ট করে ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন— আমি মেসির একটা ছবি আঁকব, এটা দেখে মেসিভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।

চঞ্চল চৌধুরীর আঁকা মেসির ছবি দেখে মুগ্ধ হচ্ছেন নেটিজেনরাও। মাত্র এক ঘণ্টায় ছবিটিতে রিঅ্যাকশন পড়েছে সাড়ে ৫ হাজারেরও বেশি। দুই শতাধিক মন্তব্যেও মিলেছে প্রশংসার ফুলঝুরি। 

এক নেটিজেন লিখেছেন— আপনি দুই বাংলার একজন খ্যাতনামা অভিনেতা। এর পাশাপাশি একজন প্রতিভাবান অঙ্কনশিল্পী এবং অসাধারণ কণ্ঠশিল্পীও। আপনার বহুমুখী প্রতিভা সত্যিই প্রশংসনীয়। আরেক নেটিজেন লিখেছেন—  মেসি যেমন ফুটবলে সেরা, আপনি তেমন অভিনয়ে সেরা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম