Logo
Logo
×
   

বিনোদন

ওড়না দিয়ে দেবের ঘাম মুছছেন শুভশ্রী, রাজ-রুক্মিণীর খোঁজে ভক্তরা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:১৩ পিএম

ওড়না দিয়ে দেবের ঘাম মুছছেন শুভশ্রী, রাজ-রুক্মিণীর খোঁজে ভক্তরা

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রীর আসন্ন সিনেমা 'দেশু৭'-এর শুটিংয়ের ঝলক ফাঁস হতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাছে হইচই পড়ে গেছে। চোখেমুখে এককথা—পুরোনো চাল ভাতে বাড়ে, আর পুরোনো প্রেম? সত্যি কি মনের দরজায় কড়া নাড়ছে অতীত? 

একসময় টালিউডের অন্যতম ব্লকবাস্টার অনস্ক্রিন জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ বা ‘খোকাবাবু’-র মতো একের পর এক সুপারহিট বাণিজ্যিক সিনেমা উপহার দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন এ তারকা জুটি। দীর্ঘ ১০ বছর পর আবারও সেই জুটিকে বড়পর্দায় একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। 

আর এরই মাঝেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ফাঁস হয়ে গেল তাদের আগামী মেগাপ্রজেক্ট ‘দেশু৭’ সিনেমার শুটিং সেটের এক এক্সক্লুসিভ ও মিষ্টি মুহূর্তের ভিডিও।

সেখানে দেখা গেছে, রাস্তায় উলটে পড়ে থাকা গাড়ির ওপর দাঁড়িয়ে রয়েছেন দেব-শুভশ্রী। দুজনের পোশাকের রক্তের ছাপ। দেবের হাতে রাইফেল। তীব্র গরমে শুটিংয়ের ফাঁকে দেবের কপাল ও মুখের ঘাম নিজের ওড়না দিয়ে পরম যত্নে মুছিয়ে দিচ্ছেন শুভশ্রী। এই অফস্ক্রিন রসায়নের ঝলক ভাইরাল হতেই তোলপাড় টালিপাড়া।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হওয়া ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিওটিতে ‘দেশু৭’ সিনেমার পোস্টার শুটিংয়ের দৃশ্য ধরা পড়েছে। সেখানে দেব ও শুভশ্রীকে অ্যাকশনের মাঝেও তাদের চেনা রোমান্টিক অবতারেই দেখা যাচ্ছে। শটের মাঝেই তীব্র গরমে দেব যখন ঘেমে একাকার, ঠিক তখনই কোনো রকম দ্বিধা না করে শুভশ্রী নিজের পরনের সালোয়ার-কামিজের ওড়না দিয়ে দেবের মুখের ঘাম মুছিয়ে দিতে শুরু করেন। অন্তত ভিডিওতে তেমনটাই ধরা পড়েছে।

একসময়ের এ বাস্তব জীবনের চর্চিত জুটির মধ্যকার এই সহজ ও সুন্দর সমীকরণ দেখে আশ্বস্ত ও আনন্দিত তাদের পুরোনো ভক্ত-অনুরাগীরা।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে কমেন্ট বক্সে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। তবে নেটিজেনদের একটি বড় অংশ বেশ মজার ছলে শুভশ্রীর বাস্তব জীবনের স্বামী রাজ চক্রবর্তী ও দেবের দীর্ঘদিনের প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্রর খোঁজ করতে শুরু করেছেন। 

এক নেটিজেন মজা করে লিখেছেন— রাজ চক্রবর্তী আর রুক্মিণী কি এটা জানে? আরেক নেটিজেন লিখেছেন— রুক্মিণী দিদি এ ভিডিও দেখলে কিন্তু কপালে দুঃখ আছে। 

তবে রসিকতার পাশাপাশি দেব-শুভশ্রীর এই অফস্ক্রিন বন্ডিং যে তাদের অনস্ক্রিন পারফরম্যান্সকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে, সেই বিষয়ে নিশ্চিত দর্শকরা।

বাণিজ্যিক সিনেমার চেনা ছক ভেঙে দেব ও শুভশ্রী দুজনেই এখন অনেক বেশি পরিণত চরিত্রে অভিনয় করছেন। ব্রেকআপের পর ধূমকেতু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন দুজনে। সেই ২০১৫ সালের কথা। প্রায় এক দশক বাক্সবন্দি থাকার পর গত বছর মুক্তি পায় 'ধূমকেতু' সিনেমা। 

ধুমকেতু সিনেমা সাফল্য় মিলিয়েছে দেব-শুভশ্রীকে। নিজেদের মনোমালিন্য় ভুলে আবার দেবের নায়িকা শুভশ্রী। ‘দেশু৭’ সিনেমাটিতে এক লার্জার-দ্যান-লাইফ ক্যানভাসে এ জুটিকে কাস্ট করা হয়েছে। ছবির প্রযোজক-পরিচালক দেব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .