Logo
Logo
×

Advertisement

বিনোদন

চতুর্থ বিয়ের চার মাসেই সুখবর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:১৭ পিএম

চতুর্থ বিয়ের চার মাসেই সুখবর

Advertisement

দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত সুস্মিতা রায়। তবে গত কয়েকবছর ধরে সোশাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সাবেক স্বামী সব্যসাচী চক্রবর্তী ও তার পরিবারের সঙ্গে খুনসুটির ভিডিও দেখতে অপেক্ষা করে থাকতেন সকলেই। তবে চলতি বছরের শুরুর দিকে আচমকাই ছন্দপতন।

জানা যায়, ভেঙেছে সব্যসাচী ও সুস্মিতার সংসার। পরবর্তীতে সোশাল মিডিয়াকে আক্রমণ-পালটা আক্রমণ পর্ব চলতে থাকে। সব্যসাচীই দাবি করেছিলেন ৫ বার বিয়ে হয়েছে সুস্মিতার। পরবর্তীতে সুষ্মিতা জানান, তিনি চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ । সেইসময় সুস্মিতা দাবি করেছিলেন, সব্যসাচীর সঙ্গে তার সংসার ভাঙার একটা বড় কারণ তার মা হওয়ার সাধ। তিনি বরাবর মা হতে চাইতেন। ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। অভিযোগ, এই সন্তান চায়নি চক্রবর্তী পরিবারের কেউই।

একাধিকবার গর্ভপাতের চেষ্টা করেন তারা। কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্তে অবিচল ছিলেন সুস্মিতা। যদিও তার সাধ পূরণ হয়নি। সেই সন্তান পৃথিবীর আলো দেখেনি। সেই থেকেই দূরত্ব, একবার ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েও ফের স্বামীর ঘরে ফিরে গিয়েছিলেন সুস্মিতা। কিন্তু এবার আর তা হয়নি।

ডিভোর্সের পর ব্যবসার পার্টনার শুভাশিষ দে-কে বিয়ে করেন তিনি। কানাঘুষো শোনা যাচ্ছিল, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে সারেন তারা। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টা স্বীকার না করলেও এই পর্বে একাধিকবার সুস্মিতা জোর গলায় বলেছেন, তার বয়স বাড়ছে, তিনি মা হতে চান। 

এরই মাঝে ফেসবুক পোস্টে সুখবর জানালেন তিনি। লিখলেন, মা হলাম, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম। সেই পোস্টে বর্তমান স্বামীকে পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছেন সুস্মিতা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

আরও পড়ুন

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম