Logo
Logo
×

Advertisement

বিনোদন

ধর্ষণের অভিযোগে পিএস গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:১০ এএম

ধর্ষণের অভিযোগে পিএস গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

Advertisement

টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্যকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রোববার হাড়ার ষষ্ঠী তলা থেকে গ্রেফতার করা হয় তাকে। খবরটি ছড়িয়ে পড়তেই সমালোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে টালিপাড়া ও সোশ্যাল মিডিয়ায়।

এ ঘটনায় অনেকেই অভিনেত্রীর মন্তব্য জানতে চেয়েছেন। একজন তারকা অভিনেত্রীর সহকারী হয়ে কীভাবে এমন জঘন্য কাজটি করলেন, তা নিয়েই প্রশ্ন। তবে বিষয়টি নিয়ে চুপ থাকেননি তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এক পোস্টে এ ব্যাপারে কথা বলেছেন শ্রাবন্তী।

তিনি লিখেছেন, ‘২০২৪ সাল থেকে অর্ঘ্যর সঙ্গে পরিচয় ট্যালেন্টওয়ালা নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার ইভেন্ট ও দৈনন্দিন সূচি দেখার দায়িত্ব নেয়। কিন্তু সম্প্রতিই জানতে পারি, এই ব্যক্তি একটি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। খবরটি অস্বস্তিতে ফেলেছে আমাকে। ওর ব্যক্তিগত পরিসর সম্পর্কে জানা নেই আমার। আর এ ঘটনার পর আগামীতে ওর সঙ্গে যুক্ত থাকতে চাই না। ম্যানেজমেন্ট সংস্থাকে এ ব্যাপারে জানিয়েছি আমি।

এদিকে গ্রেফতার অর্ঘ্যর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে বলে জানা গেছে। এদিন আদালতে তোলা হয়েছিল তাকে। আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রাখার জন্য নির্দেশনা দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার অর্ঘ্য যে সংস্থায় কাজ করতেন, সেখানে ভুক্তভোগীও কাজ করতেন। গত ১২ এপ্রিল অর্ঘ্যর বাড়িতে কোনো একটি কাজে যায় ওই নারী। সেখানেই তাকে ধর্ষণ করে অর্ঘ্য। পরে ১২ জুন ভুক্তভোগী নারী চ্যাটার্জিহাট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগীর অভিযোগের পর তদন্ত শুরু করে পুলিশ। পরে রোববার (১২ জুলাই) অভিযুক্ত অর্ঘ্যকে গ্রেফতার করা হয়। এরইমধ্যে তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য মামলা হয়েছে। সোমবার (১৩ জুলাই) হাওড়া আদালতে তোলা হয়েছিল তাকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

‘মা-বাবার চেয়েও আমাকে বেশি বোঝে’, যাকে নিয়ে আবেগপ্রবণ মিমি

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

চুম্বন, প্রেম ও বিতর্কে আলোচনায় নন্দিনী, কে এই অভিনেত্রী?

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

কাঞ্চনার পিঠখোলা ছবিকে ‘বোল্ড’ বলতে নারাজ' পল্লবী

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

দেবর-স্বামীকে নিয়ে প্রথম কোনো অনুষ্ঠানে মীরা

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম