Logo
Logo
×

Advertisement

বিনোদন

৭৩ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পাকিস্তান, প্রতিনিধি আনিকা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম

৭৩ বছরের ইতিহাসে প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পাকিস্তান, প্রতিনিধি আনিকা

‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ এর মুকুটজয়ী আনিকা মেরাজ। ছবি: সংগৃহীত

Advertisement

‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ এর মুকুট জয় করেছেন ২৪ বছর বয়সি তরুণী আনিকা মেরাজ। আর এই জয়ের মাধ্যমেই তিনি এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। 

আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল’-এর ৭৫তম বার্ষিকী সংস্করণে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আনিকা। 

এর মাধ্যমে মিস ওয়ার্ল্ডের মঞ্চে প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে দেশটির। 

মেধার দিক থেকেও অনন্য আনিকা মেরাজ। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়াশোনা করছেন। 

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলতে গিয়ে আনিকা জানান, তিনি একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হতে চান। 

এর পাশাপাশি তিনি শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন, যাতে পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্ম আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে। 

সূত্র: সামা টিভি 

Advertisement

Advertisement

আরও পড়ুন

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’

‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

সংগীত উৎসবে মাঝপথে শিল্পার গান বন্ধ, কেন এমন হলো?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম