Logo
Logo
×

Advertisement

নাটক

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ এএম

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

অভিনেত্রী তানজিন তিশা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

Advertisement

শাড়িকাণ্ড ঘিরে আবারও আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। ৭৫ হাজার টাকা দামের শাড়ি নিয়ে করা মামলার পর মামলা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। এর রেশ না কাটতেই মামলার বাদী সানায়া চৌধুরীর সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। এ নিয়ে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পাঠকদের জন্য অডিও রেকর্ডের কথোপকথন হুবহু তুলে ধরা হলো।

তানজিন তিশা: সানায়া আপু, তোমার কোন শাড়ির জন্য আমাকে ফোন দিচ্ছে মানুষজন?

সানায়া চৌধুরী: না, শুধুমাত্র আমার জুটনের ফোন দেওয়ার কথা তোমাকে।

তানজিন তিশা: আচ্ছা, দুইজন দিয়েছে অলরেডি। আচ্ছা কে কে ফোন করছে? কোন শাড়ি বলো তো ওটা?

সানায়া চৌধুরী: ওই যে হোয়াইট কালারের শাড়ি। তুমি যেটা মনে হয় গত বছর, চিটাগাংয়ে পড়ার জন্য নিয়েছিলে ওটা। 

তানজিন তিশা: কোনটা বলো তো?

সানায়া চৌধুরী: সাদা শাড়ি, সাদা ব্লাউজ আর সাদা পেটিকোট।

তানজিন তিশা: পাঠানো হয়নি তোমাকে?

সানায়া চৌধুরী: না না না। ওটা তুমি এখনো পাঠাও নাই।

তানজিন তিশা: আমি পাঠাইনি?

সানায়া চৌধুরী: না না।


তানজিন তিশা: আচ্ছা ঠিক আছে, আমি চেক করে দেখব। মানে আমার মনে পড়ছে না কোথায় আছে? যদি এটা বাসায় থেকে থাকে আমার—আমি জানি না কোথায় আছে? কারণ শাড়ি তো এই জীবনে আমি ছুঁয়েও দেখি নাই। বাট, আমার মনে হয় কি সানায়া আপু...

সানায়া চৌধুরী: না না, তুমি ওটা পড়েছ। শোনো, তুমি ওটা পড়েছ।

তানজিন তিশা: আমি পড়েছি, এরপর আমি ধরে দেখিনি, শোনো না। শুনতে পাচ্ছো?

সানায়া চৌধুরী: হ্যাঁ হ্যাঁ, বলো।

তানজিন তিশা: আমি পড়েছি, এরপরে আমি তো ধরেও দেখিনি তোমার শাড়িটা। তাহলে এখন আমি যদি না পড়ি, তাহলে আমার কাছে রেখে তো কোনো লাভ নেই।

সানায়া চৌধুরী: আচ্ছা, সমস্যা নাই। তুমি ওটা বাসায় খুঁজে দেখো।

তানজিন তিশা: আপু, শোনো না। আমি ওটা খুঁজে দেখব।

সানায়া চৌধুরী: খুঁজে তুমি তোমার কনভিনিয়েন্ট টাইমে আমাকে তুমি জানিয়ে দিও।

তানজিন তিশা: আপু শোনো, শোনো, শোনো, শোনো, শোনো, শুনতে পাচ্ছো?

সানায়া চৌধুরী: হ্যাঁ হ্যাঁ, বলো।


তানজিন তিশা: শোনো, আমার সাথে বেশি চালাকি করবা না। কারণ তুমি আমার সাথে যে চালাকিটা করছ, ধরো এখন তো শাড়ির মামলা আসছে, হ্যাঁ? শাড়ির মামলা দেখে তুমি আমাকে শাড়ির জন্য নক দিছো। এখন তুমি সানায়া যদি আমাকে দিয়ে হিট হইতে চাও, তাহলে আমি এমনিতেই তোমাকে হিট বানিয়ে দেব।

সানায়া চৌধুরী: আচ্ছা শোনো না আপু, শোনো না। এগুলো, এগুলো না... আমরা অপ্রাসঙ্গিক বিষয়ে না যাই।

তানজিন তিশা: শোনো, কারণ আমি তোমাকে হিট বানিয়ে দিতে পারি। 

সানায়া চৌধুরী: আমি তোমাকে পুরা বছর তোমাকে আমি অনেকবার বলেছি। ইভেন আমার ম্যাসেজ... হ্যাঁ, হ্যাঁ, ম্যাসেজ আছে দেখো যে তুমি তখন বলেছ...

তানজিন তিশা: এখন তোমার মতো ১০টা সানায়া আমাকে নক দেয়। এখন আমি কী করতে পারি, আমাকে বলো? মামলা যখন আমি করব, একদম জাইতা ধরব আমিও। 

সানায়া চৌধুরী: আচ্ছা, করো। শোনো... ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট, ইউ ক্যান ডু ইট। না শোনো, আমার তো তোমার সাথে কোনো বিষয় নাই। আমার শাড়িটা তুমি নিয়েছো, ফেরত দিচ্ছো না, আমি ওটা নিয়ে কথা বলছি।

তানজিন তিশা: ফাইজলামি করো না।

সানায়া চৌধুরী: আমি তোমাকে এক বছর, শোনো, তুমি ইভান ভাইকে জিজ্ঞেস করো, শাহরিয়ার...শোনো, শিপন ভাইকে—আমি অনেক মানুষকে বলেছি।

তানজিন তিশা: আমি যদি তোমার পিছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না। তোমাকে নিয়ে দরকার হলে আমি ডিভি নিয়ে বসব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

তিশার শাড়িকাণ্ড মামলায় নতুন মোড়, তদন্তে সিআইডি

সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে বের হব: তানজিন তিশা

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে বের হব: তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা মামলার জামিন বাড়ালেন তানজিন তিশা

শাড়ি নিয়ে প্রতারণা মামলার জামিন বাড়ালেন তানজিন তিশা

আরও পড়ুন

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতা সুজাত শিমুল

৯৯৯ টাকা দেনমোহরে বিয়ের রহস্য ফাঁস করলেন অভিনেতা সুজাত শিমুল

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম