Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আপত্তিকর ভিডিও: জাম্বিয়ার কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়াল গ্রেফতার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম

আপত্তিকর ভিডিও: জাম্বিয়ার কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়াল গ্রেফতার

জাম্বিয়ার কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়াল। ফাইল ছবি

Advertisement

দক্ষিণাঞ্চলের দেশ জাম্বিয়ার বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর গেজিল ওয়াল অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন। গত ২৭ জুলাই তাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। দেশটির সংবাদমাধ্যম এমউইবান্টুর প্রতিবেদন অনুযায়ী, পুলিশের মুখপাত্র গডফ্রে চিলবি জানিয়েছেন, গত ২২ থেকে ২৭ জুলাই সামাজিক মাধ্যমে অন্যদের নিয়ে অশ্লীল সব কনটেন্ট ভিডিও তৈরিতে অংশ নেন ২৩ বছর বয়সি এ তরুণী। পরে সেসব কনটেন্ট বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশের মুখপাত্র গডফ্রে চিলবি বলেন, গত ২৭ জুলাই বিষয়টি জাম্বিয়া পুলিশ সার্ভিসের অ্যান্টি-সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করা হয়। পরে সাইবার সিকিউরিটি এজেন্সির সঙ্গে যৌথভাবে এ নিয়ে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তের পর গেজিল ওয়ালকে শনাক্ত করা হয় এবং তারপর গ্রেফতার করা হয়। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যরা এখন পলাতক রয়েছে। তবে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। 

পুলিশের এ কর্মকর্তা বলেন, এরই মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। আদালতে হাজির করার আগ পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন তিনি।

এ ছাড়া সাধারণ মানুষকে সতর্ক করে গডফ্রে চিলবি বলেন, জাম্বিয়ার আইন অনুযায়ী কোনো অশ্লীল কনটেন্ট তৈরি, নিজের কাছে রাখা, প্রকাশ করা কিংবা প্রচার করা দণ্ডনীয় অপরাধ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম