Logo
Logo
×

Advertisement

বিনোদন

রাতারাতি ব্রণ কমাতে যা করলেন অনন্যা পান্ডে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:৪৪ পিএম

রাতারাতি ব্রণ কমাতে যা করলেন অনন্যা পান্ডে

Advertisement

আচমকা মুখে ব্রণ হলে কার না বিরক্ত লাগে? বিশেষ করে এ সমস্যায় ভোগেন বিনোদন জগতের তারকারা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই মনোকষ্টের কথা মজার ছলে শেয়ার করে নিলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে।

সবসময় আকর্ষণীয় সাজপোশাকে তাকে দেখে থাকেন দর্শক, ভক্ত-অনুরাগীরা। সেই তিনিই সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন মেকআপ ছাড়াই। মুখে ব্রণ ও সেখানে লাগানো হয়েছে ‘পিম্পল প্যাচ’।

রাতারাতি ব্রণ সারাতে ‘পিম্পল প্যাচ’-এর ব্যবহার ক্রমাগত দিন দিন বাড়ছে। এ জিনিসটি হলো ছোট, গোল ও স্বচ্ছ। এক ধরনের হাইড্রোকলয়েড ব্যান্ডেজ। এটি ব্রণের ওপর বসিয়ে দিলে তা ভেতর থেকে পুঁজ, তেল ও ক্ষতিকর তরল শুষে নেয়। প্যাচ থাকায় বাইরের ধুলাবালি ও ব্যাকটেরিয়া ব্রণের সংস্পর্শে আসতে পারে না। ব্রণ ঢাকা থাকায় ময়লা হাত পৌঁছায় না। ফলে ব্রণ দ্রুত শুকিয়ে যায়। কোনো কোনো ‘পিম্পল প্যাচ’-এ স্যালিসাইলিক অ্যাসিড এবং বেঞ্জয়েল পারক্সাইডের মতো ব্রণ সারানোর উপাদানও দেওয়া থাকে। তবে ‘পিম্পল প্যাচ’ জাদুকাঠি নয়; সাময়িকভাবে ব্যবহার করা গেলেও তা ব্রণের ওষুধ হয়ে উঠতে পারে না।

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, ব্রণে এটা-সেটা না লাগিয়ে চিকিৎসা করানো উচিত। দরকার জীবনযাপনে নিয়ন্ত্রণ। কারণ ‘পিম্পল প্যাচ’ স্থায়ী সমাধান নয়; তা ছাড়া সবার ত্বকে তা সহ্য নাও হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, ব্রণ এড়াতে যা করবেন আপনি-

১. নিয়ম করে মুখ পরিষ্কার করে নিন। প্রয়োজন অনুযায়ী ত্বক উপযোগী ক্লিনজার ব্যবহার করুন।

২. আর স্বাস্থ্যকর খাবার খাওয়াও জরুরি। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, ভিটামিন, খনিজ ত্বক ভালো রাখতে সাহায্য করে।

৩. এ ছাড়া ব্রণ হলে বারবার হাত দেওয়া, খোঁচানোর প্রবণতা বন্ধ করতে হবে।

ব্রণ হলে সঠিক চিকিৎসা প্রয়োজন, ঘরোয়া টোটকায় পরিস্থিতি খারাপ হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বয়স বাড়লেও ব্রণ পিছু ছাড়ছে না? জানুন কারণ ও প্রতিকার

বয়স বাড়লেও ব্রণ পিছু ছাড়ছে না? জানুন কারণ ও প্রতিকার

গালে ব্রণ থাকলেও রূপে মুগ্ধ ভক্তরা, সৌন্দর্যের রহস্য জানালেন সাই পল্লবী

গালে ব্রণ থাকলেও রূপে মুগ্ধ ভক্তরা, সৌন্দর্যের রহস্য জানালেন সাই পল্লবী

ব্রণ নিয়ে বিড়ম্বনা? জেনে নিন কারণ ও সমাধান

ব্রণ নিয়ে বিড়ম্বনা? জেনে নিন কারণ ও সমাধান

ব্রণ নিয়ে সতর্কতা

ব্রণ নিয়ে সতর্কতা

ব্রণ দূর করে ত্বক উজ্জ্বল করে যষ্টিমধু, যেভাবে ব্যবহার করলে মিলবে ফল

ব্রণ দূর করে ত্বক উজ্জ্বল করে যষ্টিমধু, যেভাবে ব্যবহার করলে মিলবে ফল

মুখভর্তি ব্রণের দাগ, যেভাবে মুক্তি পাবেন

মুখভর্তি ব্রণের দাগ, যেভাবে মুক্তি পাবেন

আরও পড়ুন

শারদীয় শুভেচ্ছায় বাঙালি সাজে নজর কাড়লেন জয়া

শারদীয় শুভেচ্ছায় বাঙালি সাজে নজর কাড়লেন জয়া

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলার কারণ জানাল কর্তৃপক্ষ

সঞ্জীব চৌধুরীর ছবি মুছে ফেলার কারণ জানাল কর্তৃপক্ষ

ইউকে প্রসিকিউটর জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

জনপ্রিয় অভিনেতা রাসেল ব্র্যান্ড একজন নির্মম যৌন শিকারী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম