Logo
Logo
×

Advertisement

বিনোদন

কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন

অভিনেত্রী কারিনা কাপুর ও অভিনেতা সাইফ আলি খান।

Advertisement

সম্প্রতি জিমে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিনেত্রী কারিনা কাপুরের পুনরায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের একাংশ দাবি করতে থাকেন—ভিডিওতে কারিনার ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে এবং তিনি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি কারিনা। 

তবে সাইফ আলি খানের বোন সাবা পতৌদি সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। 

ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, মানুষ শুধুমাত্র পোশাক বা চেহারার ওপর ভিত্তি করে তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। ক্যামেরা অ্যাঙ্গেলের সমস্যার কারণেই তাকে এমন লাগতে পারে উল্লেখ করে সাবা জানান, সাম্প্রতিক অন্যান্য অনুষ্ঠানে কারিনাকে যথেষ্ট ফিট এবং সুন্দর দেখিয়েছে।    

একই সঙ্গে কিছুটা রসিকতা করে সাবা বলেন, তিনি বেশ কিছু দিন ধরে তার আরেক বোন সোহা আলি খানকে দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছেন। এই গুঞ্জনটি যদি সোহার বিষয়ে হতো, তবে তিনি বেশি খুশি হতেন। 

অনলাইনে অনাকাঙ্ক্ষিত জল্পনা থামানোর আহ্বান জানিয়ে সাবা পতৌদি লেখেন, ‘নিজে বাঁচো এবং বাঁচতে দাও। সব বিষয়ে গুঞ্জন ছড়ানোর প্রয়োজন নেই, মানুষের ব্যক্তিগত বিষয়গুলোকে সম্মান জানানো উচিত।’ কেবল একটি সংক্ষিপ্ত ভিডিও দেখে কারও ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্তে না পৌঁছানোরও অনুরোধ জানান তিনি।

জানা গেছে, কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’-কে নিশ্চিত করেছে যে, কারিনা অন্তঃসত্ত্বা নন। 

উল্লেখ্য, সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে—তৈমুর (জন্ম ২০১৬) এবং জাহাঙ্গীর বা জেহ (জন্ম ২০২১)। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুম্বাই, গ্রিস ও প্যারিসে বিয়ের প্রস্তাব সাইফের, শেষে কোথায় ‘হ্যাঁ’ বলেছিলেন কারিনা

মুম্বাই, গ্রিস ও প্যারিসে বিয়ের প্রস্তাব সাইফের, শেষে কোথায় ‘হ্যাঁ’ বলেছিলেন কারিনা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা

গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা

‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

আরও পড়ুন

মুম্বাই, গ্রিস ও প্যারিসে বিয়ের প্রস্তাব সাইফের, শেষে কোথায় ‘হ্যাঁ’ বলেছিলেন কারিনা

মুম্বাই, গ্রিস ও প্যারিসে বিয়ের প্রস্তাব সাইফের, শেষে কোথায় ‘হ্যাঁ’ বলেছিলেন কারিনা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

বিশ্বজুড়ে আলোচনায় তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’, কী আছে এতে

বিশ্বজুড়ে আলোচনায় তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’, কী আছে এতে

ছেলের জন্মদিন ফেলে আদালতে সোহানা সাবা

ছেলের জন্মদিন ফেলে আদালতে সোহানা সাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম