Logo
Logo
×

Advertisement

বিনোদন

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমকের চমক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমকের চমক

Advertisement

মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নতুন রূপে হাজির হয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। এবার প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে দেখা গেছে তাকে।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। পরে ২০২০ সালের দিকে ছোটপর্দায় অভিনয় শুরু করেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে ব্লগিংয়েও সক্রিয় এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ব্লগ সিরিজের একটি পর্বে বেগম খালেদা জিয়ার চরিত্রের সাজে ক্যামেরার সামনে হাজির হন চমক। প্রয়াত এই নেত্রীকে নিয়ে তৈরি ভিডিওতে তাকে পরিচিত পোশাক ও সাজসজ্জায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী।

ফেসবুকে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নামে ব্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেছেন তিনি। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই ভিডিওর ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প—যাকে তিনি গণতন্ত্রের মা ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেন।

ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে ও স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। এতে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায় চমককে। তার সাজ ও উপস্থিতি বেগম খালেদা জিয়ার পরিচিত অবয়বের সঙ্গে বেশ মিল রয়েছে বলে মন্তব্য করেছেন অনেক দর্শক।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই চমকের সাজ, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তাকে দেখে মুহূর্তের জন্য মনে হয়েছে যেন সত্যিই বেগম খালেদা জিয়া পর্দায় উপস্থিত হয়েছেন।

এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেও আলোচনায় এসেছিলেন রুকাইয়া জাহান চমক। ওই সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও প্রকাশ অভিনেত্রীর

জুয়ার ভয়াবহতা নিয়ে ভিডিও প্রকাশ অভিনেত্রীর

জুলাইয়ে রাজপথে নামা ভুল ছিল শীর্ষক মন্তব্য করেননি অভিনেত্রী চমক

জুলাইয়ে রাজপথে নামা ভুল ছিল শীর্ষক মন্তব্য করেননি অভিনেত্রী চমক

সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে যা বললেন চমক

সংরক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে যা বললেন চমক

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

৬০ বছরেও নিজেকে ‘কিশোরী’ ভাবতে চান চমক

৬০ বছরেও নিজেকে ‘কিশোরী’ ভাবতে চান চমক

‘সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে’

‘সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে’

আরও পড়ুন

একের পর এক বিতর্ক, তানজিন তিশার শনির দশা যেন ছাড়ছেই না

একের পর এক বিতর্ক, তানজিন তিশার শনির দশা যেন ছাড়ছেই না

এআই দিয়ে তৈরি ছবি সরানোর সুযোগ নেই ইনস্টাগ্রামে, অভিযোগ কৃতি শ্যাননের

এআই দিয়ে তৈরি ছবি সরানোর সুযোগ নেই ইনস্টাগ্রামে, অভিযোগ কৃতি শ্যাননের

‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল

‘গজনি’ অভিনেত্রীর ৭ বছরের মেয়ে বলতে পারে ১২টি ভাষা, ছুঁয়েও দেখে না মোবাইল

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম