Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৪৪ পিএম

সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার

Advertisement

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় নতুন মোড় নিয়েছে। আলোচিত এই হামলার দায় আদালতের কাছে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম। সেই সঙ্গে নিজের কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে সাজা কমানোর আকুতি জানিয়েছেন তিনি।

ঘটনার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলী খানের বাসভবনে অবৈধভাবে প্রবেশ করেন শরীফুল। সেখানে তাকে দেখে ফেললে তিনি ধারাল অস্ত্র দিয়ে সাইফের ওপর একাধিকবার ছুরিকাঘাত চালান। ঘটনার দুই দিন পর পুলিশ থানে এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক পর্যায়ে শরীফুল নিজের অপরাধ অস্বীকার করেছিলেন। আদালতে হাজির করা হলে তিনি দাবি করেন, তিনি সাইফের বাড়িতে প্রবেশ করেননি এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

তবে বিচার প্রক্রিয়া শুরুর পর গতকাল শুক্রবার মুম্বাইয়ের বিচারক মাহেশ রামরাওয়ের সেশন আদালতে হাজির হয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন শরীফুল। তিনি সাইফের ওপর হামলার কথা সরাসরি স্বীকার করেন। তার আইনজীবী ভিপুল দুসিং জানান, শরীফুল তার কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত, আর সে কারণেই আদালতের কাছে দায় স্বীকার করে কম শাস্তির আবেদন করেছেন।

তথ্য অনুযায়ী, শরীফুলের বিরুদ্ধে যে ধারায় মামলা দায়ের করা হয়েছে, তাতে অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মামলাটির বিচার কাজ একদমই প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় এই দায় স্বীকারের ঘটনাটি ঘটল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মুম্বাই, গ্রিস ও প্যারিসে বিয়ের প্রস্তাব সাইফের, শেষে কোথায় ‘হ্যাঁ’ বলেছিলেন কারিনা

মুম্বাই, গ্রিস ও প্যারিসে বিয়ের প্রস্তাব সাইফের, শেষে কোথায় ‘হ্যাঁ’ বলেছিলেন কারিনা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

ইমরান খানকে আবারও ‘ভারত ছাড়ার’ নোটিশ

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

টাইগার শ্রফকে ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের হামলার ছক ফাঁস!

গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা

গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা

‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

আরও পড়ুন

মুম্বাই, গ্রিস ও প্যারিসে বিয়ের প্রস্তাব সাইফের, শেষে কোথায় ‘হ্যাঁ’ বলেছিলেন কারিনা

মুম্বাই, গ্রিস ও প্যারিসে বিয়ের প্রস্তাব সাইফের, শেষে কোথায় ‘হ্যাঁ’ বলেছিলেন কারিনা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

বিশ্বজুড়ে আলোচনায় তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’, কী আছে এতে

বিশ্বজুড়ে আলোচনায় তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’, কী আছে এতে

ছেলের জন্মদিন ফেলে আদালতে সোহানা সাবা

ছেলের জন্মদিন ফেলে আদালতে সোহানা সাবা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম