Logo
Logo
×

Advertisement

বিনোদন

দিনে ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি, নেপথ্যে ছিল অন্য কারণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম

দিনে ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি, নেপথ্যে ছিল অন্য কারণ

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে এর আগে গত বছর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার মধ্যে শুটিংয়ের ব্যাপ্তি নিয়ে মতপার্থক্য শুরু হয়। সে কারণে প্রভাস অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে যান অভিনেত্রী। 

সেই সময় দিনে আট ঘণ্টার বেশি কাজ না করা, পারিশ্রমিক এবং সিনেমার লাভের অংশ নিয়ে তার কিছু দাবি পরিচালকের সঙ্গে মতপার্থক্য তৈরি করেছিল। 

সন্তানের জন্মের পর দীপিকা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে চেয়েছিলেন বলেই এমন দাবি অভিনেত্রীর। সে কারণেই কাজের সময় কমানোর বিষয়ে তিনি জোর দিচ্ছিলেন । বর্তমানে অভিনেত্রী দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন।

এবার এ নিয়ে বলিউডে আবারও আলোচনা। কাজের চাপ ও টানা শুটিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) এ নিয়ে মুখ খুললেন বলিউডে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতাও। শুটিংয়ের সময় দীর্ঘ হওয়ায় যে কঠিন হয় পরিস্থিতি, তা তিনি নিজেও জানেন। তবে একসময়ে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করলেও তার কারণ ছিল অন্য রকম। আসন্ন সিনেমা ‘ভাইব’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে এমন কথাই জানান প্রীতি জিনতা। 

'ভাইব' সিনেমাটি পরিচালনা করেছেন কুণাল খেমু। নিজের কাজের সময় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি দ্রুত কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাইতেন। তিনি বলেন, 'প্রত্যেকের কাজের পরিস্থিতি আলাদা। আমি অবশ্যই দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। 

প্রীতি জিনতা বলেন, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমার মাথায় একটাই কথা থাকত— আমি আসব, কাজ শেষ করব, ব্যস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তারপরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা, ভারতের শক্তি বোঝাতে ‘ধুরন্ধর’ উদাহরণ মন্ত্রীর

সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা, ভারতের শক্তি বোঝাতে ‘ধুরন্ধর’ উদাহরণ মন্ত্রীর

বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

সন্তান জন্মের পর মায়ের জীবনেই কেন সব পরিবর্তন, প্রশ্ন পরিণীতির

সন্তান জন্মের পর মায়ের জীবনেই কেন সব পরিবর্তন, প্রশ্ন পরিণীতির

ক্যারিয়ারে মন দিতেই কি বিচ্ছেদ টানলেন ইব্রাহিম আলি খান?

ক্যারিয়ারে মন দিতেই কি বিচ্ছেদ টানলেন ইব্রাহিম আলি খান?

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

দীর্ঘ ২৭ বছরের সুখের সংসারের রহস্য জানালেন মাধুরীর স্বামী

দীর্ঘ ২৭ বছরের সুখের সংসারের রহস্য জানালেন মাধুরীর স্বামী

আরও পড়ুন

৯ মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি

৯ মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি

মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’

মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’

সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা, ভারতের শক্তি বোঝাতে ‘ধুরন্ধর’ উদাহরণ মন্ত্রীর

সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা, ভারতের শক্তি বোঝাতে ‘ধুরন্ধর’ উদাহরণ মন্ত্রীর

বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম