Logo
Logo
×

Advertisement

বিনোদন

সন্তান জন্মের পর মায়ের জীবনেই কেন সব পরিবর্তন, প্রশ্ন পরিণীতির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম

সন্তান জন্মের পর মায়ের জীবনেই কেন সব পরিবর্তন, প্রশ্ন পরিণীতির

ছেলে নীরের সঙ্গে রাঘব চাড্ডার ও পরিণীতি। ছবি: সংগৃহীত

Advertisement

সন্তান জন্মের পর মায়ের জীবনযাত্রায় আসে বড় পরিবর্তন। সন্তানের দেখাশোনা, সংসারের দায়িত্ব, নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত সময়—সবকিছুর মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে অনেক সময় মাকেই বেশি ত্যাগ স্বীকার করতে হয়। অন্যদিকে, বাবার দৈনন্দিন জীবনে তেমন পরিবর্তন আসে না—সমাজের এমন প্রচলিত ধারণা নিয়েই প্রশ্ন তুলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার মতে, সন্তান লালন-পালনের দায়িত্ব মা ও বাবা দুজনেরই সমানভাবে নেওয়া উচিত।

সম্প্রতি গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্ব ও সন্তান পালনে নারী-পুরুষের ভূমিকা নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অভিনেত্রী। পরিণীতির মতে, সন্তান জন্মের পর মাকেই নিজের জীবন, ক্যারিয়ার ও ব্যক্তিগত সময়ের সঙ্গে আপস করতে হবে, আর বাবা আগের মতো স্বাভাবিক জীবন কাটাবেন—এমন ধারণা থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে।

অভিনেত্রী বলেন, সমাজের বড় একটি অংশ এখনো মনে করে, সন্তানের প্রধান দায়িত্ব মায়ের। এমনকি অনেক ক্ষেত্রে মাকেই সন্তানের একমাত্র অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়। অথচ সন্তান যখন বাবা-মা দুজনের, তখন তার যত্ন ও বেড়ে ওঠার দায়িত্বও দুজনের মধ্যে ভাগ হওয়া প্রয়োজন।

পরিণীতির ভাষায়, সন্তান জন্মের পর সব পরিবর্তন যেন শুধু মায়ের জীবনেই আসে। বাবাকে অনেক সময় এমনভাবে দেখা হয়, যেন তিনি সন্তানের সঙ্গে সময় কাটাতে মাঝেমধ্যে আসা একজন মানুষ। অথচ সন্তানের পরিচর্যা, সময় দেওয়া এবং পারিবারিক দায়িত্ব পালনে বাবারও সমানভাবে যুক্ত থাকা জরুরি।

অবশ্য মা ও বাবার শারীরিক অভিজ্ঞতার পার্থক্যের বিষয়টিও স্বীকার করেছেন পরিণীতি। গর্ভাবস্থা, সন্তান জন্মদান, বুকের দুধ খাওয়ানো এবং প্রসব-পরবর্তী শারীরিক পুনরুদ্ধারের মতো অভিজ্ঞতা একজন মাকেই অতিক্রম করতে হয়। তবে এই শারীরিক পার্থক্য যেন সন্তান পালনের ক্ষেত্রে দায়িত্বের বৈষম্য তৈরি না করে, সে বিষয়েও জোর দেন তিনি।   

তার মতে, সন্তান জন্মের পর মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে নজর দেওয়ার পাশাপাশি শিশুর দেখাশোনাতেও বাবাকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সন্তানের সঙ্গে সময় কাটানো, তার পরিচর্যা করা এবং সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই বাবার দায়িত্বশীলতা প্রকাশ পায়।

পরিণীতি আরও বলেন, সন্তান পালনের দায়িত্ব বা চেষ্টা যেন কোনোভাবেই শুধু মায়ের কাঁধে এসে না পড়ে। প্রতিটি দম্পতি নিজেদের পরিস্থিতি ও সুবিধা অনুযায়ী সন্তান বড় করার পদ্ধতি ঠিক করবেন। কে কীভাবে সন্তান লালন-পালন করবেন, তা সমাজের নির্ধারণ করে দেওয়ার বিষয় নয়।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতির সংসারে আসে পুত্রসন্তান। মাতৃত্বের নতুন অধ্যায়ের প্রস্তুতি নিতে অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। পরে আবারও অভিনয়ে ফেরার ঘোষণা দেন এই অভিনেত্রী। ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ ও ‘রিপোর্টিং লাইভ’ নামের দুটি ওটিটি প্রযোজনার মাধ্যমে পর্দায় ফেরার কথা রয়েছে তার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

ক্যারিয়ারে মন দিতেই কি বিচ্ছেদ টানলেন ইব্রাহিম আলি খান?

ক্যারিয়ারে মন দিতেই কি বিচ্ছেদ টানলেন ইব্রাহিম আলি খান?

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

দীর্ঘ ২৭ বছরের সুখের সংসারের রহস্য জানালেন মাধুরীর স্বামী

দীর্ঘ ২৭ বছরের সুখের সংসারের রহস্য জানালেন মাধুরীর স্বামী

অভিনেত্রী সারা আলিকে ক্ষমা চাইতে বললেন ভারতের মুফতি

অভিনেত্রী সারা আলিকে ক্ষমা চাইতে বললেন ভারতের মুফতি

সম্পত্তির ৯০ শতাংশ হারানো সেই ছেলেটিই বানাচ্ছেন ৪০০০ কোটির ‘রামায়ণ’

সম্পত্তির ৯০ শতাংশ হারানো সেই ছেলেটিই বানাচ্ছেন ৪০০০ কোটির ‘রামায়ণ’

আরও পড়ুন

বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

বলিউডে কেউ কারও সাফল্যে খুশি হয় না: মনোজ বাজপেয়ি

সন্তান জন্মের পর মায়ের জীবনেই কেন সব পরিবর্তন, প্রশ্ন পরিণীতির

সন্তান জন্মের পর মায়ের জীবনেই কেন সব পরিবর্তন, প্রশ্ন পরিণীতির

ক্যারিয়ারে মন দিতেই কি বিচ্ছেদ টানলেন ইব্রাহিম আলি খান?

ক্যারিয়ারে মন দিতেই কি বিচ্ছেদ টানলেন ইব্রাহিম আলি খান?

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর দ্রুত আগের চেহারায় ফেরার চাপ কেন: ক্যাটরিনা কাইফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম