Logo
Logo
×
   

বিনোদন

শালিনীর আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

শালিনীর আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ অভিনেত্রী

দক্ষিণী সিনেমার অভিনেত্রী শালিনী পান্ডে। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শালিনী পান্ডে গত ২০১৭ সালে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তেলেগু, তামিল ও হিন্দি ভাষার বিভিন্ন সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিতি গড়ে তোলেন  তিনি। ‘মহানতি’, ‘১১৮’, ‘১০০% ভালোবাসা’, ‘জয়েশভাই জোরদার’ ও ‘মহারাজ’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শালিনীকে আপত্তিকর অবস্থায় দেখানো হয়েছে। এ বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। সেখানে এ নিয়ে তৈরি একটি ভুয়া ও আপত্তিকর এআই ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ‘অর্জুন রেড্ডি’খ্যাত এ অভিনেত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে এবং সেখানে তাকে দেখানো হয়নি। 

প্রযুক্তির অপব্যবহার করে নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে ক্ষতি করার এমন প্রবণতা অত্যন্ত বিরক্তিকর ও উদ্বেগজনক বলে জানিয়েছেন শালিনী পান্ডে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘মানসিক নির্যাতন’ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। ভুয়া ভিডিওটি ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ ভিডিওটি দেখে থাকলে সেটি শেয়ার, ফরোয়ার্ড কিংবা ডাউনলোড না করতে। সেই সঙ্গে ভিডিওটির বিরুদ্ধে দ্রুত রিপোর্ট করার অনুরোধও জানান এ অভিনেত্রী।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অপব্যবহার ব্যক্তির সম্মতি, গোপনীয়তা ও সামাজিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম