Logo
Logo
×
   

বিনোদন

প্রথম সিনেমায় কত পারিশ্রমিক পেয়েছিলেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

প্রথম সিনেমায় কত পারিশ্রমিক পেয়েছিলেন পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি বড় পর্দায় অভিষেক করেন ২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে। তবে এর আগেই ‘রানাপ্লাজা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। যদিও সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি।

সম্প্রতি উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী হামিদের একটি প্রশ্নের জবাবে নিজের প্রথম সিনেমার পারিশ্রমিকের কথা জানান পরীমনি।

অভিনেত্রী জানান, তার প্রথম সিনেমার জন্য পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মোট ৩ লাখ টাকা। এর মধ্যে আড়াই লাখ টাকা নগদ এবং বাকি ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন
আরও পড়ুন

পরীমনি বলেন, চেকে পাওয়া ৫০ হাজার টাকা তিনি নিজে না রেখে পরিচালকের হাতে তুলে দিয়েছিলেন। তার অনুরোধ ছিল, ওই টাকা দিয়ে যেন পরিচালকের সন্তানদের জন্য কিছু কেনা হয়।

‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। সিনেমাটি মুক্তির পরই দর্শকদের মধ্যে পরিচিতি পান পরীমনি। এরপর অল্প সময়ের মধ্যেই ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

পরবর্তীতে ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ ও ‘রক্ত’-এর মতো সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম