Logo
Logo
×

Advertisement

বিনোদন

কালো ভিন্টেজ পোশাকে নতুন লুকে পরীমনির চমক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম

কালো ভিন্টেজ পোশাকে নতুন লুকে পরীমনির চমক

Advertisement

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি বরাবরই নিজের ভিন্নধর্মী সাজপোশাকে ভক্তদের চমকে দেন। এবার কালো পোশাকে ভিন্টেজ সাজে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সোনালি-রুপালি নকশার পোশাক, জমকালো গয়না আর রাজকীয় সাজে প্রকাশিত তার নতুন ছবিগুলো নজর কেড়েছে নেটিজেনদের।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন পরীমনি। সেসব ছবিতে আভিজাত্যপূর্ণ কালো পোশাকে দেখা যায় তাকে। পোশাকের হাতা ও ব্লাউজজুড়ে থাকা সোনালি ও রুপালি এমব্রয়ডারির কারুকাজ তার পুরো সাজে এনেছে বাড়তি আকর্ষণ।

অভিনেত্রীর চুল সাজানো ছিল ক্লাসিক খোঁপায়, যেখানে শোভা পেয়েছে মুক্তাখচিত হেয়ার পিন। গাঢ় মেরুন লিপস্টিক ও স্মোকি আই মেকআপে তার চেহারায় ফুটে উঠেছে পুরোনো দিনের গ্ল্যামার। কপালের মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল এবং হাতে সোনালি বালা—সব মিলিয়ে পরীমনির সাজে ধরা দিয়েছে আভিজাত্য ও ঐতিহ্যের মেলবন্ধন।

ছবিগুলোর পটভূমিতেও ছিল নান্দনিকতার ছোঁয়া। প্রাচীন গ্রামোফোন আর উষ্ণ আলোর আবহে কখনো মিষ্টি হাসি, আবার কখনো গম্ভীর অভিব্যক্তিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই অভিনেত্রী। পুরো আয়োজনেই যেন ফুটে উঠেছে ভিন্টেজ ফ্যাশনের আবেদন।

পরীমনির এই নতুন লুক ইতোমধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোশাক, গয়না ও ছবির নান্দনিক উপস্থাপনা নিয়ে প্রশংসা করছেন অনেকে। নতুন এই সাজে আরও একবার নিজের স্টাইলিশ উপস্থিতির জানান দিলেন ঢালিউডের এই নায়িকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

তার জন্য কত রাত জেগেছি, কত কেঁদেছি: পরীমনি

রাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরীমনির

রাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পরীমনির

প্রথম ক্রাশ কে— জানালেন পরীমনি

প্রথম ক্রাশ কে— জানালেন পরীমনি

পরীর নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’

পরীর নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’

‘মাই রিয়েল নাইনটিস হিরো’, ছেলেকে নিয়ে পরীমনির নতুন পোস্ট

‘মাই রিয়েল নাইনটিস হিরো’, ছেলেকে নিয়ে পরীমনির নতুন পোস্ট

আরও পড়ুন

ইউটিউবে নতুন যাত্রা শুরু সালমান খানের

ইউটিউবে নতুন যাত্রা শুরু সালমান খানের

‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল

‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল

কালো ভিন্টেজ পোশাকে নতুন লুকে পরীমনির চমক

কালো ভিন্টেজ পোশাকে নতুন লুকে পরীমনির চমক

‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী

‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম