Logo
Logo
×

Advertisement

বিনোদন

অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা

ছবি: সংগৃহীত

Advertisement

এ মুহূর্তে অভিনেত্রী পরীমনির স্ট্যাটাস ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অভিনেত্রী অপু বিশ্বাসের মন্তব্যের পর দুই নায়িকার পালটাপালটি অবস্থান বিনোদন জগতে নেটিজেনদের মাঝে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেছেন পরীমনি।

সম্প্রতি অভিনেত্রী সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে অপু বিশ্বাসকে লক্ষ্য করে নানা মন্তব্য করেছেন তিনি। সেখানে অপুকে নিজের বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেওয়ার পাশাপাশি ‘পরগাছার রানি’ বলেও খোঁচা দিয়েছেন পরীমনি।

কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তায় পোস্ট করেছেন অপু বিশ্বাস। সেই পোস্টে তিনি বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এমন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নেটিজেনদের মাঝে ঝড়। এবার সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে সামাজিক মাধ্যমে সরব হলেন পরীমনি।

অভিনেত্রী বলেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

তিনি বলেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জয় চৌধুরীর ছবি দিয়ে কিসের ইঙ্গিত দিলেন পরীমনি

জয় চৌধুরীর ছবি দিয়ে কিসের ইঙ্গিত দিলেন পরীমনি

যুগ যুগ ধরে মিডল ফিঙ্গার যে ইঙ্গিত দিয়ে আসছে, পরীমনি কী বোঝাতে চেয়েছেন?

যুগ যুগ ধরে মিডল ফিঙ্গার যে ইঙ্গিত দিয়ে আসছে, পরীমনি কী বোঝাতে চেয়েছেন?

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’

‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’

ফেসবুক লাইভে ‘গাড়ি ভাঙচুরের নাটক’ পরীমনির

ফেসবুক লাইভে ‘গাড়ি ভাঙচুরের নাটক’ পরীমনির

‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি

‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি

আরও পড়ুন

তোমাকে আমি কোনো দিন ভুলব না: ওমর সানী

তোমাকে আমি কোনো দিন ভুলব না: ওমর সানী

অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা

অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা

জয় চৌধুরীর ছবি দিয়ে কিসের ইঙ্গিত দিলেন পরীমনি

জয় চৌধুরীর ছবি দিয়ে কিসের ইঙ্গিত দিলেন পরীমনি

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

খরচ বাঁচাতে মায়ের শাড়ি পরেন প্রভা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম