Logo
Logo
×

Advertisement

বিনোদন

পবিত্র ওমরাহ করলেন কেয়া পায়েল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম

পবিত্র ওমরাহ করলেন কেয়া পায়েল

পবিত্র নগরী মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

Advertisement

পবিত্র নগরী মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি। 

এর পাশাপাশি নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশেও দিয়েছেন কড়া বার্তা। 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ 

এদিকে, পোস্টটির মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বানও জানান অভিনেত্রী। 

এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’ 

এই বক্তব্যের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার ক্ষেত্রে সংযত ও শ্রদ্ধাশীল থাকারই বার্তা দিলেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে যা বললেন মাহি

শীতে যেসব খেতে পছন্দ নুসরাত ফারিয়ার

শীতে যেসব খেতে পছন্দ নুসরাত ফারিয়ার

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

মানহানির মামলা করলেন তানজিন তিশা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

মসজিদে জিরানা: যে কারণে স্মৃতি বিজড়িত মক্কার এ পবিত্র স্থান

মসজিদে জিরানা: যে কারণে স্মৃতি বিজড়িত মক্কার এ পবিত্র স্থান

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

ভোটে এগিয়ে থাকা মাহির লড়াই কঠিন, তবে আশা ছাড়ছেন না

আরও পড়ুন

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ঈদে বড় পর্দায় ফিরছে মোশাররফ করিম-শিমু জুটি, সঙ্গে দীঘি

ঈদে বড় পর্দায় ফিরছে মোশাররফ করিম-শিমু জুটি, সঙ্গে দীঘি

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম